শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মারা গেছেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে

মারা গেছেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে

মারা গেছেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে
মারা গেছেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে

অনুসন্ধান ২৪>> মাত্র ৩২ বছর বয়সে বলিউড অভিনেত্রী পুনম পান্ডে মারা গেছেন। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বলা হয়েছে যে ক্যানসারে প্রাণ হারিয়েছেন বিটাউনের এই লাস্যময়ী অভিনেত্রী। তরুণ এই অভিনেত্রীর অকালমৃত্যুতে শোকাহত বলিপাড়া।

পুনমের অ্যাকাউন্টের এই পোস্টের পর অনেকেই ভেবেছিলেন যে এই অভিনেত্রীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শেষে খবর নিয়ে জানা যায়, সত্যি জরায়ুর ক্যানসার কেড়ে নিয়েছে পুনমের প্রাণ।

প্রথমে খবরটাকে ভুয়া বা কোনো সিনেমার প্রচারের অংশ ভেবেছিলেন চলচ্চিত্র সমালোচকেরা। পুনম পান্ডের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। পোস্টটি তাঁর অনুরাগীসহ সবাইকে রীতিমতো বাকরুদ্ধ করে দিয়েছে।

পুনমের অ্যাকাউন্টের এই পোস্টে বলা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য অত্যন্ত বাজে। আপনাদের ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিক্যাল ক্যানসারে হারিয়েছি। তাঁর বিশুদ্ধ ভালোবাসা আর মানবিকতার খবর অনেকেই জানেন। এই বেদনাদায়ক সময় আমরা সবার কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ জানাব। আমরা এখন তাঁকে স্মরণ করতে চাই।’

২০১৩ সালে ‘নাশা’ দিয়ে বলিউডে পুনমের অভিষেক হয়েছিল। ২০১১ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলে নিজের কাপড় খোলার কথা বলে ওই সময়ে হইচই ফেলে দিয়েছিলেন পুনম পান্ডে। টেন্ডুলকার-ধোনিরা বিশ্বকাপ জিতলেও নিজের ওই অবস্থান থেকে সরে আসেন পুনম। এরপর নিজের কিছু ভিডিও ইউটিউবে আপলোড করে এবং ‘নাশা’ ছবিতে খোলামেলা অভিনয়ের জন্য আলোচনায় আসেন এই অভিনেত্রী। খোলামেলা পোশাকের কারণে বারবার তাঁকে ঘিরে বিতর্কের ঝড় উঠত। তবে এসব কোনো কিছুকেই পাত্তা দিতেন না তিনি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯