শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ

উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ

উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ
উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:বরিশালের উজিরপুরে প্রকাশ্যে হামলার ঘটনায় মামলা দায়েরের এক বছর অতিবাহিত হলেও প্রধান আসামিদের গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। আদালতের পরোয়ানা থাকা সত্ত্বেও আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদী পক্ষকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২৬ জুন ২০২৫ তারিখে উজিরপুর থানাধীন শিকারপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী ২ নং ওয়ার্ডের বেপারী বাড়ির ব্রিজের পাশে ইব্রাহীম খলিলউল্লাহ ও রিদয়সহ কয়েকজনের ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৩৪২/২৫ (বার্ষিক নম্বর ১১৮/২৫) মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে উজিরপুর মডেল থানায় মেট্রোপলিটন মামলা হিসেবে নথিভুক্ত রয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন মো. কালাম মোল্লার ছেলে মো. সাইফুল ইসলাম সৌরভ মোল্লা, মতিউর রহমান মোল্লা (আলিফ মোল্লা), তামিম মোল্লা, কাদের মোল্লার ছেলে সুমন মোল্লা, আজাহার হাওলাদারের ছেলে রবিউল ইসলাম রিদয় হাওলাদার এবং আলী হোসেনের ছেলে মো. মামুন মোল্লা।

আহত ইব্রাহীম খলিলউল্লাহ জানান, মামলার আসামিদের মধ্যে পাঁচজন আগাম জামিনে থাকলেও ১ নম্বর আসামি সাইফুল ইসলাম সৌরভ মোল্লা এবং মতিউর রহমান মোল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। কিন্তু পুলিশ তাদের ধরছে না। ভুক্তভোগীদের দাবি, আসামিরা এলাকায় প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের গ্রেফতারে রহস্যজনক নীরবতা পালন করছে। বর্তমানে আসামিদের অব্যাহত হুমকিতে তারা এলাকায় প্রাণের ঝুঁকিতে বসবাস করছেন।

আসামি গ্রেফতারে অনীহার অভিযোগ অস্বীকার করে উজিরপুর থানা পুলিশ জানায়, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯