বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে কলকাতায় অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে যাদবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ক্যাবের ব্যবসা করতে গিয়ে ধরা পড়েছেন শান্তা। এসময় তার কাছ থেকে ভারতীয় ভোটার আইডি ও আধার কার্ড জব্দ করা হয়। তবে তার ভিসা ও পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। এরপর আর নবায়ন করেননি তিনি।
পুলিশ আরও জানায়, ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন শান্তা। এ ছাড়া কলকাতায় বিভিন্ন জায়গায় ভিন্ন-ভিন্ন নাম-পরিচয়ে থাকতেন তিনি।