সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
মোঃ রাসেল হাওলাদার।।বরিশাল সদর উপজেলা ৯নং টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন ৬৫ নং নেহালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বারইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত নেহালগঞ্জ বারইকান্দি যুব সমাজের উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিত খেলা ও পুরস্কার
বিতরণী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ।
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, যুগ্ম আহ্বায়ক, বরিশাল সদর উপজেলা আহ্বায়ক ৯ নং টুংগীবাড়িয়া ইউনিয়ন বিএনপি, সাবেক সভাপতি, সাহেবেরহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসা তিনি বলেছেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে। মাদকাসক্তিকে একটি সামাজিক বিপর্যয় বা অবক্ষয়ও বলা যেতে পারে। বাংলাদেশের যুবসমাজ যেখানে শিক্ষা ও জ্ঞান আহরণে উদ্যমী হওয়ার কথা, সেখানে তারা জড়িয়ে পড়ছে মাদকদ্রব্য সেবনের মতো ভয়ংকর অপরাধে। এই ভয়াবহ বিপর্যয় ঠেকাতে এবং দেশ ও দশের সামগ্রিক মঙ্গল কামনার্থে তরুণ শিক্ষার্থীদের স্বশিক্ষিত হতে হবে যেন তারা নিজেরাই নিজেদের মাদকবিমুখ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
শনিবার (৩০ মে) সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় বরিশাল সদর উপজেলা ৯ নং টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ৬৫ নং নেহালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পবিত্র ঈদুল- আযাহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলার আয়োজন করেন যুবসমাজ । উক্ত নাইট ফুটবল ম্যাচ খেলায় বিবাহিত ০ অবিবাহিত ৩ / আজকের খেলার ফলাফল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশিষ্ট রাজনীতি ও ত্যাগী নেতা মেহেনতী মানুষের বন্ধু অসহায় হতদরিদ্র মানুষের অতি আপনজন দানবীর জনাব আলহাজ্ব মোঃ মাহবুবুল আলম বাবুল খন্দকার।
উক্ত নাইট প্রীতি ফুটবল ম্যাচে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকেন, জনাব ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রশিদ খান, প্রতিষ্ঠাতা পতাং ফুটবল একাডেমি।
সভাপতিত্ব করেন, জনাব মোঃ সেকান্দার আলী হাওলাদার, সাবেক সভাপতি ৬৫নং নেহাল্গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পৃষ্ঠপোষকতায়: জনাব মোঃ সাইদুজ্জামান শাকিল,সদস্য সচিব টুংঙ্গীবাড়িয়া ইউনিয়ন যুবদল।
পরিচালনায়: জাহিদুল ইসলাম শাকিল, সভাপতি ৯নং টুংঙ্গীবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদল।
জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক,বিশিষ্ট সমাজসেবক।
পবিত্র ঈদুল- আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ রাশেদ শাহিন, প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ ফাউন্ডেশন। জনাব মোঃ মনিরুজ্জামান মৃধা, ব্যবস্থাপক পরিচালক মান ইন্টারন্যাশনাল। জনাব মোঃ মোজাম্মেল খান, সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড বিএনপি। জনাব মোঃ মেহেদী হাসান রাসেল,আহবায়ক টুংঙ্গীবাড়ীয়া ইউনিয়ন যুবদল। জনাব মোঃ মিরাজ হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক টুংঙ্গীবাড়িয়া ইউনিয়ন যুবদল। জনাব মোঃ আব্দুল জলিল হাওলাদার, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বরিশাল মহানগর। জনাব মোঃ কাজী নুরুল ইসলাম, প্রথম শ্রেণীর ঠিকাদার বরিশাল। জনাব মোঃ তানভীর হাসান দেওয়ান, প্রথম শ্রেণীর ঠিকাদার ও বিশিষ্ট সমাজসেব। জনাব মোঃ জিয়াউল ইসলাম জুয়েল,বিশিষ্ট সমাজসেবক। জনাব মোঃ মারুফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক। জনাব মোঃ আব্দুল্লাহ আল রিয়াল, বিশিষ্ট সমাজসেবক। জনাব মোঃ ফয়সাল আহমেদ জনি, বিশিষ্ট সমাজসেবক। জনাব মোঃ আব্দুল বারেক মৃধা, সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড যুবদল। জনাব মোঃ আবুল কালাম আজাদ,বিশিষ্ট ব্যাংকার। জনাব মোঃ নান্টু হাওলাদার। জনাব মোঃ বিন ইয়ামিন মিলন,জনাব মোঃ মিন্টু খান, জনাব মোঃ করিম খান,জনাব মোঃ মাসুদ খানসহ আরো স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই উপস্থিত ছিলেন।
ম্যাচ পরিচালনায়, রিয়াজ হোসেন তালিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,আবুল কালাম আজাদ ও জাহিদুল ইসলাম শাকিল।উক্ত নাইট প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠানে শেষে বিজয়ী ও পরাজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দরা।