শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকরজি (গোপেরহাট) এলাকায় সরকারি খাল ও চরের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের অভিযোগ, বরিশাল সদর উপজেলা বিএনপির নেতা মাহবুবুল আলম বাবুল খন্দকারের ছোট ভাই এনায়েত খন্দকার বেকু (খননযন্ত্র) ব্যবহার করে দিনের পাশাপাশি রাতেও সরকারি খাল ও চরের মাটি কেটে স্থানীয় রুপা ব্রিকসে বিক্রি করছেন। এতে খালের স্বাভাবিক প্রবাহ ও আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের পাড় থেকে বেকু দিয়ে মাটি কেটে ট্রলারে বোঝাই করে ইটভাটার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, এ বিষয়ে একাধিকবার আপত্তি জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি।এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে এভাবে মাটি কাটা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। তারা অবিলম্বে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এ বিষয়ে বরিশাল সদর উপজেলা ভূমি কর্মকর্তা আজহারুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “বিষয়টি সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে এনায়েত খন্দকারের বক্তব্য ইটভাটা মালিকের ক্রয়করা মাটি কাটা হচ্ছে। তবে সরজমিনে দেখাযায় তার বক্তব্যের বিপরীত।