সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
বরিশাল মানবাধিকার কর্মী শিরিন হত্যা, কাউন্সিলরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল মানবাধিকার কর্মী শিরিন হত্যা, কাউন্সিলরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

আনোয়ার হোসেন : বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকার শিরিন মেডিকেল হলের মালিক ও বরিশাল উপজেলা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশন এর মহিলা বিষয়ক সম্পাদক শিরিন।গতকাল রাত ১০ টার দিকে মারা গেছে। হঠাৎ দোকানের সামনে অসুস্থ হয়ে পরলে স্থানীয়রা তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিমে) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানবাধিকার কর্মী হয়ে কি লাভ হলো? অন্য অন্য মানবাধিকার কর্মীর আর্তনাদের এই উচ্চারণ যেন নিতান্তই উত্তরহীন । শিরিনের ভাল পথে ফিরে এসে কি লাভ হলো? মানবাধিকার সত কর্মীকে বেচেঁ থাকতে দিলোনা ওরা। কাউন্সিলরসহ ৭ জনের কারনে মানবাধিকার কর্মী শিরিনের মৃত্যুর দায় কে নেবে? এভাবেই চোখের জলে ক্ষোভের বহিঃপ্রকাশ রবিবার বরিশাল বাংলাদেল মানবাধিকার কর্মীদের। মানবাধিকার কর্মীরা শিরিনের মৃত্যু সাথে জরিতদের শাস্তির দাবি করছেন। মানবাধিকার কর্মী শিরিন খানমের মৃত্যুর কারণ পুলিশ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিক তদন্তে তাকে আত্মহত্যা প্ররোচনা দেওয়ায় সিটি কর্পোরেশনের কাউন্সিলরসহ ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। সোমবার সকালে মানবাধিকার কর্মীর ভাই ইউসুফ মৃধা বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আসামীরা হলেন- এটিএম শহিদুল্লাহ কবির, শেলি, জনি, কায়েস, রনি, আলো, মশিউর রহমান মারুফ

সোমবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে শিরিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

চিকিৎসকদের প্রাথমিক ধারনা- বিষাক্ত জাতীয় ইনজেকশন শরীরে পুশ করায় তাৎক্ষণিক তার মৃত্যু ঘটে।

রোববার রাত ১০টায় লঞ্চঘাট নিজস্ব মালিকানাধীন ‘শিরিন ফার্মেসি’তে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তার মৃত্যু নিশ্চিত করেন।

মৃত্যু পূর্ব শিরিন দুইদফা ফেসবুক লাইভে এসে তাকে বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে উৎখাত ষড়যন্ত্র উল্লেখ করে হতাশ জীবনে বেঁচে থাকার মানে হয় না বলে মন্তব্য করেন। এবং এই ষড়যন্ত্রের অনুঘটক হিসেবে সংশ্লিষ্ট এলাকার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এটিএম শহিদুল্লাহসহ তার অনুসারী ৭ জনকে দোষারোপ করেন।

একাধিক সূত্রে জানাযায়, বরিশাল সিটি কর্পােরেশনের সফল মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নাম ব্যবহার করে বরিশাল বহুমুখী সিটি মার্কেটে স্টল নিয়ে বানিজ্য করার অভিযোগ রয়েছে কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবিরের
বিরুদ্ধে।

অপর দিকে, পার্শ্ববর্তী ওষুধ ব্যবসায়ি জনৈক জনি নামক এক ব্যক্তির সাথে হৃদয়ঘটিত সম্পর্কের অভিযোগে একতরফা সালিশ বৈঠকের বিচারের ওই কাউন্সিলরের সিদ্ধান্তে শিরিনকে দোকান ছেড়ে দেওয়ার মৌখিক নির্দেশ দেওয়া হয়। ওইদিন রাতেই ঘটে মানবাধিকার কর্মীর রহস্যময় মৃত্যু। এই নিয়ে বরিশালের সর্বত্র মহলে চলছে তোলপাড়।

বরিশাল কোতয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে অপরাপর ৬ আসামি মশিউর রহমান মারুফ, শেলি, জনি, কায়েস, রনি এবং আলোকে গ্রেপ্তার অভিযান শুরুর কথা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯