সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালকের লাশ, খাল থেকে উদ্ধার!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালকের লাশ, খাল থেকে উদ্ধার!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালকের লাশ, খাল থেকে উদ্ধার!
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালকের লাশ, খাল থেকে উদ্ধার!

অনুসন্ধান ২৪ >>পুলিশ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপপরিচালক মো. নুর ইসলামের মরদেহ উদ্ধার করেছে । নুর ইসলামের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি চাকরির সুবাদে বিশ্ববিদ্যালয় সংলগ্ন (তালুকদার মার্কেট) এলাকায় বাসা ভাড়া করে পরিবার নিয়ে থাকতেন।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে সদর উপজেলার পশ্চিম কর্ণকাঠি গ্ৰামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পশ্চিম কর্ণকাঠি এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খাল থেকে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান মো. নুর ইসলাম। পরে তার মরদেহ বিকেলের দিকে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি কিছু কৃষি জমি লিজ নিয়ে লোকজন দিয়ে চাষাবাদের কাজ করাতেন। আর সেই জমির পাশ থেকেই বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নুরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার হাতে বিদ্যুতের তার প্যাঁচানো ছিল।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯