শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি

ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি

ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি
ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:: আগৈলঝাড়া উপজেলার বেলুহার মৌজার একটি জমি ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে প্রতারণার মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ফাতেমা তুন আঁখি। বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরে ঘটনার সুষ্ঠু তদন্ত, কথিত জাল দলিল বাতিল এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ফাতেমা তুন আঁখি বলেন, তার প্রয়াত মা রাশিদা মোহসিনের নামে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বেলুহার মৌজার ২৬৫ ও ১৬৪ নম্বর খতিয়ানের বিভিন্ন দাগে প্রায় ২২ শতাংশ জমি রয়েছে। তার মা ২৫ মার্চ ২০১২ সালে মৃত্যুবরণ করেন। তিনি জানান, ইসলামি উত্তরাধিকার আইন অনুযায়ী তার ভাই তার প্রাপ্য অংশ অন্য সম্পত্তি থেকে ইতোমধ্যে বিক্রি করে দিয়েছেন। বর্তমানে অবশিষ্ট যে জমি রয়েছে, সেটি তার বৈধ অংশ।

তিনি অভিযোগ করেন, তার আপন ভাই শেখ মো. মোস্তাফিজুর রহমান তার অজান্তে ও সম্মতি ছাড়াই অন্য এক নারীকে তার পরিচয়ে দাঁড় করিয়ে গত ২৩ জুলাই ২০২৬ তারিখে আগৈলঝাড়া সাব-রেজিস্ট্রি অফিসে ১৬২৪ নম্বর দলিলের মাধ্যমে ওই জমি বেলুহার এলাকার বাসিন্দা রোজিনা বেগমের কাছে বিক্রি করেন।

ফাতেমা তুন আঁখি বলেন, এ ঘটনার কারণে তিনি তার বৈধ সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়েছেন এবং আর্থিক, সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি সরকারের সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের প্রতি পাঁচ দফা দাবি জানান।

দাবিগুলো হলো— ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, কথিত জাল দলিল বাতিল, অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, তার ২২ শতাংশ জমির বৈধ মালিকানা ও দখল ফিরিয়ে দেওয়া এবং ভবিষ্যতে কোনো নারী যেন এ ধরনের প্রতারণার শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ।
তিনি গণমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টির গুরুত্বসহকারে তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯