সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
চোখের নিচের কালো দাগ, তিন জিনিসে দূর হবে

চোখের নিচের কালো দাগ, তিন জিনিসে দূর হবে

চোখের নিচের কালো দাগ, তিন জিনিসে দূর হবে
চোখের নিচের কালো দাগ, তিন জিনিসে দূর হবে

অনুসন্ধান ২৪ >> আমাদের সৌন্দর্যের অন্যতম একটি অংশ হচ্ছে চোখ। যার চোখ যত পটলচেরা, সে ততই সুন্দর। তবে মায়াবী নয়নের চারধারে যদি কালো দাগ পড়ে তাহলে সৌন্দর্যের ব্যাঘাত ঘটে! আজকাল অল্প বয়সে অনেকেরই এই সমস্যা দেখা দিচ্ছে। আর বয়স বাড়লে তো কথাই নেই।

আধুনিক জীবনযাপনের চাপে ক্রমশ চোখের ধারে বাড়ছে ডার্ক সার্কেল। ইদানীং কাজের চাপ, উদ্বেগ, ঘন ঘন রাত জাগার ফলে বাড়ছে চোখের তলায় কালির পড়ার সমস্যাও। কিভাবে দূর করবেন এসব কালো দাগ, তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক—

ত্বকের রঙের গাঢ়ত্ব নির্ভর করে মেলানিন নামক একটি রঞ্জকের ওপর।

যার যত বেশি মাত্রায় মেলানিন থাকবে, তার ত্বক তত কালচে হবে। চোখ ও চুলের রং কালো হওয়ার পেছনেও ভূমিকা রয়েছে এই রঞ্জকের। অনেকের চোখের চারপাশে এই রঞ্জক অনেকটা বেশি পরিমাণে জমা হয় তাই সেই নির্দিষ্ট জায়গার ত্বকের রং গাঢ় খয়েরি হয়ে যায়। যা ডার্ক সার্কল হিসেবে দেখা দেয়। 

যেকোনো বয়সের মানুষের জন্যই এই ডার্ক সার্কেল খুব অস্বস্তিকর। যার জন্য নামিদামি প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় লাভ হয় না। আর তখনই ম্যাজিকের মতো কাজ করে ঘরোয়া টোটকা। এক্ষেত্রে তিনটি জিনিসের মিশ্রণে তৈরি প্যাকের সাহায্যে ডার্ক সার্কেল দূর করতে পারবেন।

ডার্ক সার্কেলের কারণ

অপর্যাপ্ত ঘুম ছাড়া চোখের তলায় কালির পেছনে বেশ কয়েকটি কারণ থাকে। যেমন অতিরিক্ত মানসিক চাপ, কারো যদি হঠাৎ করে ওজন কমে, তবে শরীরের অনেক রকম প্রক্রিয়াগত অসুবিধাও হয়। ফলে ডার্ক সার্কেল দেখা দিতে পারে। এ ছাড়া অ্যালার্জি থেকে কিংবা চোখের অনেকের জন্মগত কারণেও ডার্ক সার্কেল হয়। আবার অনেক সময় শরীরে রক্ত চলাচলের ওপরও নির্ভর করে ডার্ক সার্কেল। 

কিভাবে তৈরি করবেন

প্যানে এক চামচ হলুদ নিয়ে ভালো করে নাড়তে থাকুন।

হলুদ খানিকটা বাদামি হয়ে এলে নামিয়ে রাখুন। একটি পাত্রে এক চামচ রোস্ট করা হলুদ নিন। তাতে আধ চামচ কফি পাউডার ও এক চামচ অ্যালোভেরা জেল দিন। এগুলো ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এটি চোখের তলায় খানিকক্ষণ রেখে ধুয়ে ফেলুন। কয়েকদিনের মধ্যেই ডার্ক সার্কেল গায়েব হবে।

এ তো গেল সাধারণ কারণ। মূলত অনিদ্রা বা হঠাৎ করে ওজন কমে যাওয়াটা কিন্তু অনেক রকম গুরুতর রোগের পূর্বাভাস হতে পারে। যেমন হাইপোথাইরয়েডিজম, যক্ষ্মা, ডায়াবেটিস, রক্তাল্পতা বা ক্যান্সার। রক্তাল্পতা হলে ত্বকের কিছু জায়গায় পিগমেন্টেশন বেড়ে যায়। আর কিছু জায়গায় পিগমেন্টেশন কমে গিয়ে ফ্যাকাশে হয়ে যায়। ফলে চোখের কালি আরো স্পষ্ট বোঝা যায়। এ ছাড়া চোখে কোনো আঘাত লাগলেও এমন হতে পারে।সূত্র : আজকাল

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯