শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব তালুকদার আর নেই

বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব তালুকদার আর নেই

বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব তালুকদার আর নেই
বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব তালুকদার আর নেই

 বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠি ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহাবুুবুর রহমান তালুকদার (৫২) আর নেই। ২২ মার্চ বুধবার দিবাগত রাত ১টার দিকে বানারীপাড়া উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি গত কয়েকদিন ধরে নিউমোনিয়া জ্বরে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দ্ইু ছেলে ও এক মেয়েসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। মরহুম মাহাবুবুর রহমান তালুকদার উদয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মরহুম আ. আজিজ তালুকদারের মেজ ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা তালুকদার এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মামুন -উর-রশিদ স্বপনের ভাই। ২৩ মার্চ বৃহস্পতিবার বাদ জোহর উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয মাঠে জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, আওয়ামী লীগ নেতা একেএম ইউসুফ আলী ও ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বানারীপাড়া সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী, সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার, সহ-সভাপতি ও ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত লাল কুণ্ডু ও অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, কোষাধ্যক্ষ ও বিশারকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত [সান্ত], উদয়কাঠি ইউপি চেযারম্যান ও আওয়ামী লীগ নেতা রাহাদ আহম্মেদ ননী, ইলুহার ইউপির সাবেক চেয়ারম্যান এসএম কামাল, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি কেএম সফিকুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, নির্বাহী সদস্য এসএম গোলাম মাহমুদ রিপন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুবলীগ নেতা সুমম রায় সুমন ও মাসুম বিল্লাহ, প্রেস ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ। এদিকে তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসরাম মনি, আওয়াম লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯