সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিলেটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রুমেল নিহত

সিলেটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রুমেল নিহত

সিলেটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রুমেল নিহত
সিলেটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রুমেল নিহত

অনুসন্ধান ২৪ >>সিলেটে বাসের ধাক্কায় রুমেল আহমেদ (২০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কের উমনপুর টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমেল জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হোসেন আহমমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুমেল আহমদ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ড সংলগ্ন উমনপুর টার্নিং পয়েন্টে আসামাত্র জাফলংগামী একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এদিকে, ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। আটকে রাখা হয় বেশ কয়েকটি বাস। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯