সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হাসপাতালে ছুটে গেলেন ডা. জুবাইদা

হাসপাতালে ছুটে গেলেন ডা. জুবাইদা

হাসপাতালে ছুটে গেলেন ডা. জুবাইদা
হাসপাতালে ছুটে গেলেন ডা. জুবাইদা

অনুসন্ধান ২৪ >>বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে হাসপাতালে গেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে যান তিনি।

জানা গেছে, ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দেশে ফিরে শাশুড়ির সঙ্গে ফিরোজায় যান ডা. জুবাইদা। সেখান থেকে সন্ধ্যা ৬টার দিকে একটি প্রাইভেট কারে করে স্কয়ারে আসেন।মায়ের সঙ্গে দেখা করে ডা. জুবাইদা রহমান নিজ বাসভবন ‘মাহবুব ভবনে’ যাবেন বলে জানা গেছে।

এর আগে সকালে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডা. জুবাইদা। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তিনি।২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি তার স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন।

মূলত এর পর থেকে একে একে ১৭টি বছর প্রবাসজীবন কাটালেও একবারের জন্য দেশে ফিরতে পারেননি তিনি। স্বামী ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে দীর্ঘদিন লন্ডনে বসবাস করছিলেন জুবাইদা রহমান।

‘মাহবুব ভবন’ নামে পরিচিত বাড়িটি তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের।

সকাল সাড়ে ১০টার দিকে বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ মামলায় ২০২৩ সালের এক রায়ে ঢাকার একটি আদালত জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আদালতের দেওয়া ওই সাজা স্থগিত হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯