রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের জন্মদিন পালিত

বানারীপাড়ায় পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের জন্মদিন পালিত

বানারীপাড়া প্রতিনিধি >>বানারীপাড়ায় বরিশাল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের শুভ জন্মদিন পালিত হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বানারীপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে কেক কেটে এ জন্মদিন পালন করা হয়।

এ সময় পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল বলেন, বিভিন্ন দুঃসময়ে প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদের পাশে দাঁড়িয়েছে। আমি বানারীপাড়াবাসীর পক্ষ থেকে প্রেস ক্লাব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।

প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মো .নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের উপদেষ্টা এ. টি. এম. মোস্তফা সরদার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মণ্টু লাল কুণ্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি ও সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক ও বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকরুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এস. এম. গোলাম মাহমুদ রিপন, সহসভাপতি কে. এম. সফিকুল আলম জুয়েল, প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার, প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, সদস্য নাহিদ সরদার ও স্বপন মাঝি, সাংবাদিক নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মেহেদী হাসান ও আমিনুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯