মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
উশৃংখল জীবন-যাপন করায় পরীমনির থেকে দূরত্ব বাড়ে কেশবপুরের সৌরভের

উশৃংখল জীবন-যাপন করায় পরীমনির থেকে দূরত্ব বাড়ে কেশবপুরের সৌরভের

আজিজুর রহমান >> কেশবপুরের ছেলে ফেরদৌস কবীর সৌরভের সাথে ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির প্রথম বিয়ে হয়। কিন্তু বিয়ের ২ বছর পর থেকে উশৃংখল জীবন-যাপনের কারণে পরীমনির থেকে দূরত্ব হয় তার স্বামী সৌরভের। তবে সৌরভ দাবি করেছে, তারা কেউ কাউকে এখনও তালাক দেয়নি। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে। ফতেমার স্বামী জাহাঙ্গির কবিরের পৈত্রিক বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভগিরাথপুর গ্রামে। ওই গ্রামেই নানা শামসুদ্দিন গাজীর বাড়িতে থাকতেন পরীমনি।

২০১০ সালে এসএসসি পরীক্ষার পর সৌরভ দাদার বাড়িতে বেড়াতে গেলে সেখানে পরিচয় থেকে তাদের মধ্যে ভালোবাসায় রুপ নেয়। ২ বছর স¤পর্কের পর ২০১২ সালের ২৮ এপ্রিল কেশবপুর পৌরসভার কাজী এম ইমরান হোসেনের মাধ্যমে ১ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে রেজিস্ট্রেশন হয়। বিয়ের পর কেশবপুরে সংসার করার পর ঢাকাতে বনশ্রীতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। সেখানে থাকাকালীন মিডিয়ার সাথে জড়িয়ে পড়ে পরিমনী। অপরদিকে সৌরভ ঢাকার একটি ফুটবল ক্লাবের খেলোয়াড় ছিলেন। তিনি বর্তমানে কেশবপুরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ফুটবলার সৌরভ কবির জানায়, ভালোবাসার সম্পর্ক থেকেই তার সাথেই পরীমনির প্রথম বিয়ে হয়। বনশ্রীতে থাকাকালে ২০১৩ সালে পরীমনি মিডিয়ার সাথে সম্পৃক্ত হওয়ার পর ঊশৃংখল চলাফেরা শুরু করে। এ নিয়ে দু’জনের মনমালিন্য থেকে তাদের ভেতর দুরত্ব তৈরি হতে থাকে। পরে ২০১৪ সালে তারা আলাদা থাকতে শুরু করে ও ২০১৫ সালে সৌরভ কেশবপুরে চলে আসে।

সর্বশেষ ২০১৬ সালে পরিমনীর সাথে তার কথা হয়েছে। তবে তারা কেউ কাউকে এখনও তালাক দেয়নি।উল্লেখ্য, ৪ আগস্ট (বুধবার) রাজধানীর বনানীর বাসা থেকে ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯