সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি >> বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমনের জন্মদিন উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ৯টায় প্রেস ক্লাব কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে কেক কেটে এ জন্মদিনের অনুষ্ঠান উদযাপিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এস. এম. গোলাম মাহমুদ রিপন, সহ-সভাপতি কে. এম. সফিকুল আলম জুয়েল, জাকির হোসেন, প্রভাষক মামুন আহমেদ ও রেজাউল ইসলাম বেল্লাল, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত, ফয়েজ আহম্মেদ শাওন, সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, সদস্য রুবেল বেপারী ও স্বপন মাঝি।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হায়দার আলী, ঢাকা উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।