সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি >> বানারীপাড়া উপজেলার মসজিদবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ধর্মীয় শিক্ষক এবং দরিয়াবাদ সরদারবাড়ি জামে মসজিদের খতিব বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা মো. মুজাহার আলী (৫৯) আর নেই।
শনিবার (১০ জুলাই) দিবাগত রাত ৪টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে ও নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা বাদ আসর সৈয়দকাঠি ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. গোলাম ফারুক, সৈয়দকাঠি ইউপির চেয়ারম্যান আ. মন্নান মৃধা, আওয়ামী লীগ নেতা ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র সাবেক কর্মকর্তা মো. বজলুর রহমান, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।