সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
মামুন আহমেদ, বানারীপাড়া প্রতিনিধি >> বানারীপাড়ায় বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজের জন্মদিন পালিত হয়েছে।
শনিবার (১৯ জুন) রাত ৯টায় বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে এ জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বাবু শ্যামল চক্রবর্তী, সহসভাপতি শামসুর রহমান সেলিম সরদার, উদয়কাঠি ইউপি চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননী, বানারীপাড়া প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম বেপারী, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু জগন্নাথ নাথ, আওয়ামী লীগ নেতা ও সাবেক সেনা সদস্য হারুনুর রশীদ, উপজেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি অপূর্ব দত্ত অপু, যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক সেলিম হাসান, শ্রমিকলীগের সভাপতি খলিলুর রহমান বালী, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আরিফুর রহমান রনি প্রমুখ।