সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
মামুন আহমেদ,বানারীপাড়া প্রতিনিধি:বানারীপাড়া পৌর শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদের পিতা আ. হালিম বেপরী ওরফে হালিম মাতবর (৬৫) আর নেই।
বুধবার (১৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দিদিহার গ্রামের অলিরবাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা দুপুর ২ ঘটিকার সময় দিদিহার-নলশ্রী হাফিজিয়া ও নেছারিয়া নূরাণী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষ তার লাশ দিদিহার অলিরবাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বানারীপাড়া প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।