সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হবিগঞ্জে গায়ে হলুদের দিনে প্রাণ গেল বরের

হবিগঞ্জে গায়ে হলুদের দিনে প্রাণ গেল বরের

হবিগঞ্জ প্রতিনিধি >> হবিগঞ্জের মাধবপুরে গায়ে হলুদের দিনে স্পিকারে (সাউন্ড বক্স) এ বিদ্যুতের লাইন দিতে গিয়ে বর বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মনতলা বাজারে এ ঘটনা ঘটে।

বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবক বোরহানপুর গ্রামের কুদ্দুস ভান্ডারীর ছেলে সজল মিয়া । তিনি মনতলা রেলওয়ে ষ্টেশন খোলাবাজারের ব্যবসায়ী। একই ইউনিয়নের সুন্দাদিল গ্রামের আছদ আলীর মেয়ের সঙ্গে সজলের শুক্রবার বিয়ের দিন ধার্য্য ছিল। বিয়ের সকল প্রস্ততি শেষ।

বৃহস্পতিবার গায়ে হলুদ এর দিনে বাড়ি আনন্দ ফুর্তি চলছিল। বিয়ের গান উচ্চ সুরে বাজানোর জন্য আনা হয় ডেক্স সেট সাউন্ড বক্স। বর নিজেই এতে বিদ্যুতের লাইন দিতে যায়। এসময় বিদ্যুতায়িত হয়ে পড়ে গুরুত্বর আহত হন। স্বজনরা তাকে মাধবপুর হাসপাতেল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯