মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:বানারীপাড়ায় “দৈনিক ইত্তেফাক”র উপজেলা সংবাদদাতা এস. মিজানুল ইসলাম ও “দৈনিক কালের কণ্ঠ”র বরিশাল ব্যুরো স্টাফ রিপোর্টার এস. এম. মঈনুল ইসলাম (সবুজ)’র মাতা নূরজাহান বেগম (৭০) আর নেই।
শুক্রবার (২১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ব্রেইন স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইউম খান কায়সারের শাশুড়ি। তার প্রথম জানাজা শনিবার সকাল ১০টায় বানারীপাড়া পৌর শহরের ২নং ওয়ার্ডের বাড়ির সামনে অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের অলিরবাড়িতে দ্বিতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম (মনি), বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন নেগাবান (মন্টু) ও সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) সভাপতি মনিরুল আলম (স্বপন) ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মিঠুন সাহা, বানারীপাড়া প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।