সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
মামুন আহমেদ, বানারীপাড়া:বানারীপাড়ায় জাতীয় সংসদের বিএনপি দলীয় সাবেক হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহিদুল হক জামালের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ মার্চ বৃহস্পতিবার বাদ জোহর বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের লবনসাড়া গ্রামে প্রয়াত এ নেতার বাড়ির জামে মসজিদ প্রাঙ্গনে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠানে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম. জাহাঙ্গীর হোসাইন, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. গোলাম ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. ইকবাল, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট এস. এম. ফিরোজ, উদয়কাঠির ইউপি চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননী, সৈয়দকাঠির ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধা, বাইশারীর সাবেক ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ, ইলুহারের সাবেক ইউপি চেয়ারম্যান এস. এম. কালাম, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি ইলিয়াস শেখ ও প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, সাংবাদিক সরদার নজরুল ইসলামসহ দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালের ছোট ছেলে ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার বাবার রুহের মাগফিরাত কামনার জন্য সবার কাছে দোয়া চান। সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামাল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১৮ মার্চ বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন। ওই দিন রাতে তার লাশ দেশে নিয়ে আসা হয় এবং ১৯ মার্চ বৃহস্পতিবার বাদ আসর ঢাকা ক্যান্টনমেন্টের ‘আল্লাহু’ জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে আজিমপুর গোরস্থানে মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, সৈয়দ শহিদুল হক জামাল ১৯৯১, ১৯৯৬ (১৫ ফেব্রুয়ারি) ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বানারীপাড়ার সঙ্গে সংযুক্ত পিরোজপুরের স্বরূপকাঠি আসনে বিএনপি থেকে তিনবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। প্রথমে ইউপি সদস্য নির্বাচিত হয়ে তৃণমূল থেকে তার রাজনীতিতে অভিষেক ঘটে। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। তিনি প্রথমে জাতীয় সংসদের হুইপ এবং পরে মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান
ছিলেন