সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বানারীপাড়ায় যুবলীগ নেতা দুলাল তালুকদারের মায়ের দাফন সম্পন্ন

বানারীপাড়ায় যুবলীগ নেতা দুলাল তালুকদারের মায়ের দাফন সম্পন্ন

মামুন আহমেদ >> বরিশালের বানারীপাড়া উপজেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম (দুলাল তালুকদার)-এর মা আম্বিয়া খাতুনের (৮০) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় নিজ বাড়িতে জানাজা শেষে মরহুমার লাশ তাঁর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপির চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সদস্য ও সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার, যুবলীগ নেতা মু. মুন্তাকিম লস্কর কায়েস, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, বানারীপাড়া উপজেলা যুবলীগ নেতা দুলাল তালুকদারের মাতা আম্বিয়া খাতুন মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার সলিয়াবাকপুর গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৭ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজন ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯