সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> মানুষ মানুষের জন্য, জীবন-জীবনের জন্য…….। পরিবার থেকেই যার হাতেখড়ি। কথায় আছে ছোটদের দিয়ে দান করানো উত্তম। সেই দীক্ষাটি তিনি পরিবার থেকেই পেয়েছে সেই শৈশব থেকে, বলছি ঢাকা মহানগর (উত্তর) কলাবাগান ছাত্রলীগ সহ-সভাপতি- মামুন হাসান রুবেলের কথা। সদা হাস্যোজ্বল মামুন হাসান ছাত্রজীবন থেকেই স্থানীয় ছোট-বড় জণকল্যাণ মূলক কাজের সাথে জড়িত ছিলেন, সেই থেকে আর তিনি পিছনে ফিরে তাকায় নি তারই ধারাবাহিকতায় গত….. কয়েকদিন পূর্বে এমনই এক দৃষ্টান্ত স্থাপন করলেন অসহায় একটি মানুষের পাশে দাঁড়িয়ে। তার অসহায়ত্বর কথা শুনে ডাক্তার দেখিয়ে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী ও নিত্যপ্রযোজনীয় কিছু দ্রবাদি কিনে দেন তিনি। তিনি বিশ্বাস করেন স্বদিচ্ছা থাকলে যেকোন স্থান থেকেই যেকোন কল্যান মূলক কাজ করা যায়। সেজন্য কোন দলীয় পোষ্ট পজিশন দরকার হয় না। তিনি আরও বলেন হয়তবা আমার কাজে অনুপ্রাণিত হয়ে আরও কেহ এগিয়ে আসতে পারে, আর এতেই এগিয়ে যাবে দেশ। মুক্তি পাবে সাধারণ অসহায় কোন মানুষ। এ প্রতিবেদকের সাথে কথা হলে তিনি বলেন বর্তমানে বাংলাদেশ হিউম্যান ওয়েলবিয়িং ফাউন্ডেশন অব বাংলাদেশ, এর অন্যতম সদস্য এছাড়া ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। মামুন হাসান রুবেল বিগত ১২ বছর পূর্বে ঢাকাতে চলে আসেন এবং এসেই কলাবাগান ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন। বর্তমানে তিনি ঢাকা মহানগর (উত্তর) কলাবাগান থানা ছাত্রলীগের সহ-সভাপতি। প্রচার বিমুখ মামুন হাসানের বাড়ী কুমিল্লা দেবীদ্বার পৌরসভার ২নং ওয়ার্ড বিলবাড়ী মহল্লায়, পারিবারিক জীবনে মামুন হাসান মা-বাবা ছাড়াও একটি ভাই রয়েছে, তিনি পড়াশুনা করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে।