বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন নায়িকা

ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন নায়িকা

ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন নায়িকা
ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন নায়িকা

চলচ্চিত্রের উঠতি নায়িকা শিরিন শিরা। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তবে নানা বিষয় নিয়ে আলোচনায় থাকার চেষ্টা করেন। এবার তাকে নিয়ে মিথ্যা সংবাদ ছড়ানোর অভিযোগে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

শিরিন শিলা জানান, সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে ‘অসামাজিক কাজের সঙ্গে জড়িত শিরিন শিলা’—এমন শিরোনামে কনটেন্ট প্রচার করতে দেখা যাচ্ছে। শুরুতে এসব কনটেন্ট পাত্তা দেননি শিরিন শিলা। কিন্তু বিষয়টি ক্রমেই অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়। যা রীতিমতো তার ক্যারিয়ার ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে বলেও আশঙ্কা করছেন তিনি।

তিনি বলেন, ‘প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে আজগুবি ও ভুয়া তথ্য দিয়ে কনটেন্ট তৈরি করে প্রচার করছে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। সেসব আবার লাখ লাখ মানুষ দেখছে। আমার সম্মান নষ্ট করে ভিউ-বাণিজ্য করা হচ্ছে। আমি সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন হচ্ছি। আমার পরিবার ও আত্মীয়-স্বজনের সম্মানহানি হয়েছে।

এমন মিথ্যা খবরে একজন শিল্পীর জীবন বিপন্ন হতে পারে, ক্যারিয়ার ধ্বংস হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমার চরিত্র নিয়ে কথা তুলেছে, নেতিবাচক খবর প্রকাশ করেছে। আমি নাকি নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে জড়িত, দেশ ছেড়ে পালিয়ে গেছি। এগুলো অসত্য। ভক্ত-দর্শকের কাছে আমার সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। এসব কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

উল্লেখ্য, শিরিন শিলাকে সবশেষ দেখা গেছে চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘শেষ বাজি’ সিনেমায়। মেহেদি হাসানের পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভিসহ অনেকে।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯