সোমবার, ০৮ Jun ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
কপোলাকে নিয়ে আলোচনার মধ্যে শুরু হচ্ছে কান উৎসব

কপোলাকে নিয়ে আলোচনার মধ্যে শুরু হচ্ছে কান উৎসব

কপোলাকে নিয়ে আলোচনার মধ্যে শুরু হচ্ছে কান উৎসব
কপোলাকে নিয়ে আলোচনার মধ্যে শুরু হচ্ছে কান উৎসব

অনুসন্ধান২৪>> ফ্রান্সিস ফোর্ড কপোলার প্রত্যাবর্তন, ডোনাল্ড ট্রাম্পের বায়োপিক অথবা কারাদণ্ডে দণ্ডিত ইরানি নির্মাতা—৭৭তম কান চলচ্চিত্র উৎসব শুরুর আগে আলোচনায় অনেক কিছুই। গত সপ্তাহে কানে কর্মীদের ধর্মঘটের কারণে অনিশ্চয়তা তৈরি হলেও সব কাটিয়ে আজ শুরু হচ্ছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম এ উৎসব। উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে কোয়েন্টিন ডুপিওর সিনেমা ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। এই ফরাসি কমেডি সিনেমায় অভিনয় করেছেন লি সেডক্স, ভিনসেন্ট লিনডন, লুইস গ্যারেল প্রমুখ। ২৫ মে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামবে কান উৎসবের।

এ ছাড়া স্বর্ণপামের দৌড়ে নিশ্চিতভাবে থাকবেন ইয়োর্গস লান্থিমোস, ডেভিড ক্রোনেনবার্গ, পাওলো সোরেন্তিনো, জ্যাক অদিয়ারা। খুব বেশি আলোচনা না হলেও অনেকে মনে করছেন, চীনা নির্মাতা জিয়া ঝাংকের ‘কট বাই দ্য টাইডস’ কোনো না কোনো পুরস্কার জিতবে। মূল প্রতিযোগিতা বিভাগের ৯ বিচারকের মধ্যে প্রধান জুরির দায়িত্ব পালন করবেন ‘বার্বি’ নির্মাতা গ্রেটা গারউইগ।

উৎসব শুরুর আগে নতুন করে আলোচনায় প্রখ্যাত ইরানি পরিচালক মোহাম্মদ রাসুলফ। কারণ, কিছুদিন আগেই বার্লিনে স্বর্ণভালুকজয়ী এই নির্মাতাকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে নির্মাতাকে চাবুক মারা ও তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন আদালত।

চলতি বছর কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ২২টি চলচ্চিত্র। স্বর্ণপামের দৌড়ে আছে ‘হেভিওয়েট’ নির্মাতাদের নানা স্বাদের সিনেমা। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ‘মেগালোপলিস’ নিয়ে। ছবিটি দিয়েই দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন হচ্ছে ‘দ্য গডফাদার’ নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার। ইরানি-ডেনিশ নির্মাতা আলী আব্বাসি উৎসবে ফিরছেন দ্য অ্যাপ্রেনটিস নিয়ে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরুণ বয়সের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

রিচার্ড গিয়ার, ডেমি মুর, কেভিন কস্টনারকে এবার দেখা যাবে লালগালিচায়। এ ছাড়া থাকবেন প্রিমিয়ার হওয়া সিনেমাগুলোর পাত্রপাত্রীও। প্রতিবছরই বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের দূত হিসেবে উৎসবে হাজির হন ভারতীয় তারকা। এবার এখন পর্যন্ত জানা গেছে, ঐশ্বরিয়া রাই বচ্চন, অদিতি রাও হায়দারি কানের লালগালিচায় হাঁটবেন।

রাসুলফের বিরুদ্ধে অভিযোগ, তাঁর কর্মকাণ্ড দেশটির নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল। ৫০ বছর বয়সী রাসুলফকে ইরানের এ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাতা মনে করা হয়। তাঁর নতুন সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ এবারের কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে। জানা গেছে, সিনেমাটিতে ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ। নির্মাতা উৎসবে যোগ দিতে পারবেন কি না, এ বিষয়ে আগেই সংশয় প্রকাশ করেছিলেন তাঁর আইনজীবী। মনে করা হচ্ছে, উৎসবে অভিনয়শিল্পী ও নির্মাতারা কান উৎসবে রাসুলফের পক্ষে সরব হতে পারেন।

জানা গেছে, কান উৎসবে তাঁর বিরুদ্ধে মুখ খুলতে পারেন অনেক অভিনয়শিল্পী। এ ছাড়া ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন নিয়েও সরব হতে পারেন তারকা।এবার উৎসবে সম্মানজনক স্বর্ণপাম পাবেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ ও জাপানের প্রখ্যাত স্টুডিও জিবলি।

আরও পড়ুন 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯