শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শ্রাবন্তী কী বললেন ছেলের লিভ-ইন সম্পর্ক নিয়ে?

শ্রাবন্তী কী বললেন ছেলের লিভ-ইন সম্পর্ক নিয়ে?

শ্রাবন্তী কী বললেন ছেলের লিভ-ইন সম্পর্ক নিয়ে?
শ্রাবন্তী কী বললেন ছেলের লিভ-ইন সম্পর্ক নিয়ে?

অনুসন্ধান২৪>> বিনোদন জগতে পা রেখেই বিয়ের পর্বটা সেরে নিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করেন এই অভিনেত্রী। তার প্রথম স্বামী রাজীব।

একমাত্র ছেলে ঝিনুক জীবনের যাবতীয় খুটিনাটি, সিক্রেট মায়ের সঙ্গেই শেয়ার করেন। ছেলের প্রেমিকার সঙ্গে বিদেশে ট্যুরেও যেতেও দেখা গেছে শ্রাবন্তীকে।

প্রথম সংসারেই তার পুত্রের জন্ম হয়। ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুক এখন বেশ বড়। এতোটা বড় করার পেছনে পুরোটা অবদানই শ্রাবন্তীর। মা-ছেলে এখন বন্ধুর মতোই। ছেলের প্রেমিকার সঙ্গেও ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। সেইসব ছবি প্রকাশ হয়েছে সমাজ মাধ্যমেও।

ছেলে কী হবেন, এই নিয়ে তাকে প্রশ্ন করতেই শ্রাবন্তী বলেছিলেন, ও যা চায়, যেটা হতে চায়, যা নিয়ে এগোতে চায় ভবিষ্যতে, সবেতেই সম্মতি আছে তার। মা হিসেবে সব সময় পাশে আছেন তিনি।

শোনা যাচ্ছে, প্রেমিকার সঙ্গে একসঙ্গে বসবাস করছেন ঝিনুক। ছেলের লিভ-ইন সম্পর্কটাকে কীভাবে দেখছেন তার মা শ্রাবন্তী? এ বিষয়ে শ্রাবন্তীর সোজা উত্তর, ‘একদম ওকে আমি। ছেলে লিভ-ইন করুক যাই করুক আমার আপত্তি থাকবে কেন? জীবন একটাই তাই যে যেটাতে ভাল থাকে, সেটাই করা উচিৎ বলে আমি মনে করি।’

শ্রাবন্তী সম্প্রতি শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় শেষ করেছেন ‘দেবী চৌধুরানী’র শুটিং। হাতেও রয়েছে আরও কাজ। তবে ‘দেবী চৌধুরানী’ সিনেমায় নিজেকে বদলে ফেলেছেন তিনি।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯