সোমবার, ০৮ Jun ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
তানজিন তিশা আবারও প্রশ্নের মুখে

তানজিন তিশা আবারও প্রশ্নের মুখে

তানজিন তিশা আবারও প্রশ্নের মুখে
তানজিন তিশা আবারও প্রশ্নের মুখে

অনুসন্ধান২৪>> টানা কয়েক বছর দাপটের সঙ্গে অভিনয় করা ছোট পর্দার মডেল অভিনেত্রী তানজিন তিশার সময়টা ভালো যাচ্ছে বেশ কিছুদিন ধরে। মূলত গত বছরের শেষের দিক থেকেই ক্যারিয়ার নিয়ে বেশ মন্দা সময় পার করছেন তিনি। কাজের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়েই বেশি আলোচনায় ছিলেন এই আভিনেত্রী। নতুন বছরের শুরু থেকেই কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগোযোগমাধ্যম ফেসবুকে তারই অঙ্গনের একজন ‘অপরাধী’র কথা শেয়ার করতে চান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। তিশার এই পোস্টটি নিয়ে যখন আলোচনা শুরু হয়, তখন সেটি তিনি সরিয়ে নেন। পরের দিন সকাল থেকে তানজিন তিশার সেই পোস্টটি দেখা যাচ্ছে না।

ইংরেজিতে লেখা এই পোস্ট কিংবা হুমকি আসলে কাকে নিয়ে? এমন প্রশ্নে তুলকালাম মিডিয়া। তানজিন তিশার কথায় এটা পরিষ্কার, তিনি তার কোনো সহকর্মী অভিনয়শিল্পীর কথা বলেছেন, যার সঙ্গে তার সম্পর্কটা ব্যক্তিগত। নাটকসংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, তানজিন তিশা তার অভিনয়শিল্পী প্রেমিককে সবার সামনে হুমকি দেখাতে এমন পোস্ট গভীর রাতে দিয়েছেন। এরপর তাদের বোঝাপড়া হয়তো ঠিক হয়েছে, তাই পোস্ট সরিয়ে নিয়েছেন।

কিন্তু এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশার দেওয়া পোস্টটির স্ক্রিন শট ছড়িয়ে পড়ে। সেখানে তানজিন তিশা লিখেছেন, ‘আমি যদি চাই আমাদের অঙ্গনের একজন ক্রিমিনালের গল্প শেয়ার করতে পারি। শুধু তাই নয়, আমার সেই সাহস যেমন আছে, তেমনি আমার কাছে যাবতীয় প্রমাণও আছে। মনে রাখবে, আমি তোমাকে সবার কাছ থেকে বাঁচিয়ে দিয়েছি, তোমার খারাপ কাজ কাউকে জানতে দিইনি। একজন জনপ্রিয় অভিনেতা হওয়ার আগে সবচেয়ে জরুরি যে বিষয় তা হচ্ছে, একজন ভালো মানুষ হওয়া এবং বিশ্বস্ত মানুষ হওয়া।’

গুঞ্জন উঠেছে অনেক দিন ধরেই অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে রয়েছে তার প্রেমময় অসহিষ্ণু একটা সম্পর্ক। যার জেরে কয়েক দফা জেরবার হতে দেখা গেছে তানজিন তিশাকে। মিটেও গেছে সেটি। যেমনটা মিটল এবারও। রাতের আঁধার কাটার আগেই অভিনেত্রী মুছে নিলেন পোস্ট। বলে যাননি, অভিনয় ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প। দেখালেন না সাহস।

তানজিন তিশা আপাতত দেশের বাইরে অবস্থান করছেন বলে টের পাওয়া গেছে তার সোশ্যাল হ্যান্ডেলের দৌলতে। গত সপ্তাহেই চেক-ইন মিলেছে দুবাই হয়ে কুয়ালালামপুরে।

আরও পড়ুন 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯