সোমবার, ০৮ Jun ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
১৯৭ কোটি টাকা আল্লুর পারিশ্রমিক!

১৯৭ কোটি টাকা আল্লুর পারিশ্রমিক!

১৯৭ কোটি টাকা আল্লুর পারিশ্রমিক!
১৯৭ কোটি টাকা আল্লুর পারিশ্রমিক!

অনুসন্ধান২৪>> ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তবে ‘পুষ্পা’ সিনেমা তার ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করেছে। এবার জানা গেল, আল্লু অর্জুন তার পারিশ্রমিক বৃদ্ধি করেছে।

আগে তিনি প্রতি সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। ‘পুষ্পা’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল। এ সাফল্যের পর আল্লুর চাহিদা অনেক গুণে বেড়ে যায়। একটি সূত্র জানিয়েছে, ‘পুষ্পা টু’ সিনেমার জন্য আল্লু অর্জুন ১৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৯৭ কোটি ৮৭ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন।

মনে হচ্ছে, আয়ের দিক থেকে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে শীর্ষে থাকা রাম চরণকে চ্যালেঞ্জ করবেন আল্লু অর্জুন। এ অভিনেতা ৩০ শতাংশ পারিশ্রমিক বৃদ্ধি করেছেন। নিজেই নিজের রেকর্ড ভেঙে দিয়েছে।

‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।

বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। চলতি বছরে মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯