সোমবার, ০৮ Jun ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
সুখবর‘কাজলরেখা’ সিনেমা নিয়ে

সুখবর‘কাজলরেখা’ সিনেমা নিয়ে

সুখবর‘কাজলরেখা’ সিনেমা নিয়ে
সুখবর‘কাজলরেখা’ সিনেমা নিয়ে

অনুসন্ধান২৪>> ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ঐতিহ্যবাহী মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মাণ করেছেন ‘কাজলরেখা’ সিনেমা। যেটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবারের ঈদে। নতুন খবর হলো, সিনেমাটি এখনও প্রেক্ষাগৃহ থেকে নামেনি। এর মধ্যেই এলো এক সুখবর।

বিষয়টি নিয়ে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম গণমাধ্যমকে বলেন, সিনেমা মুক্তির সপ্তাহখানেক পর ঢাবির ইতিহাস বিভাগ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা কয়েক দিন আগে ‘কাজলরেখা’ সিনেমাটা দেখেছে। এরপর তারা এটিকে তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের কোর্স হিসেবে ‘কাজলরেখা’ সিনেমাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। এখন থেকে কোর্স হিসেবে পড়ানো হবে এই সিনেমা।

তিনি আরও বলেন, আমি খুবই গর্বিত। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ একটি ঐতিহ্যবাহী বিভাগ। এই বিভাগে ‘কাজলরেখা’ অন্তর্র্ভূক্ত হওয়া মানে আমার জন্য গর্বের ও আনন্দের।

প্রসঙ্গত, ‘কাজলরেখা’ সিনেমা নির্মাণের আগে দীর্ঘ এক যুগ গবেষণা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এতে মন্দিরা চক্রবর্তী, শরিফুল রাজ, রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, খায়রুল বাসার, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম প্রমুখ অভিনয় করেছেন।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯