শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হিল্লোল যা জানালেন সাবেক স্ত্রী তিন্নি প্রসঙ্গে

হিল্লোল যা জানালেন সাবেক স্ত্রী তিন্নি প্রসঙ্গে

হিল্লোল যা জানালেন সাবেক স্ত্রী তিন্নি প্রসঙ্গে
হিল্লোল যা জানালেন সাবেক স্ত্রী তিন্নি প্রসঙ্গে

অনুসন্ধান২৪>>  দেশের বিনোদন দুনিয়ার পরিচিত মুখ আদনান ফারুক হিল্লোল ও শ্রাবস্তী দত্ত তিন্নি। ২০০৬ সালে তারা বিয়ে করেছিলেন। যদিও দাম্পত্য কলহে ২০০৯ সাল থেকে আলাদা হয়ে যান তারা। এর মধ্যে আসে সন্তান ওয়ারিশা। যদিও শেষে দুজনের মধ্যে কলহ তীব্র আকার ধারণ করায় বিচ্ছেদের পথ বেছে নেন।

সাবেক স্ত্রী তিন্নিকে নিয়ে প্রায়ই সময় আলোচনা চলে নেটিজনদের মাঝে। এই বিষয়টা কি তাকে ভাবায় এমন প্রশ্নের জবাবে হিল্লোল বলেন, না বিষয়টা আমাকে ভাবায় না। কারণ আমি জানি, ডিজিটাল কনটেন্টটা আসলে কী? এই প্রশ্নও ডিজিটাল রিচ। সে কারণে আমি যেহেতু ডিজিটাল কনটেন্ট নিয়ে কাজ করি, আমি জানি যেসব কনটেন্ট ক্রিয়েটররা রিচ চান। এটা স্বাভাবিক বিষয়। ৯০ শতাংশ সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব হয়। তিন্নির সঙ্গে এখন খুব ভালো সম্পর্ক। আমার মেয়ের ১৬ বছর চলছে। ও ক্লাস নাইনে পড়ে। আমাদের মেয়ের কারণেও যোগাযোগ করতে হয়। বর্তমান স্ত্রীর সঙ্গেও তিন্নির নিয়মিত যোগাযোগ হয়। ছোট মেয়েকে তো সময় দেয়া হয়। বড় মেয়েকে বছরে একবার সময় দেয়া হয়, যখন কানাডাতে যাই।

এরপর ছোট পর্দার আরেক অভিনেত্রী নওশীনের সঙ্গে সংসার বাঁধেন হিল্লোল। বর্তমানে দুজনেই নিউইয়র্কের বাসিন্দা। অভিনেতা থেকে হিল্লোল এখন পুরাদস্তুর ফুড ভ্লগার। তবে সাবেক স্ত্রী তিন্নিকে নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় হিল্লোলকে। সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে সাবেক স্ত্রী তিন্নির সঙ্গে বিচ্ছেদের কারণ, বর্তমান সম্পর্কের সমীকরণ এবং প্রায় ৩০ বছরের ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন এ অভিনেতা।

পূর্বের বিয়ে থেকে কোনো শিক্ষা পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে হিল্লোল বলেন, ওখান থেকে কোনো শিক্ষা পাইনি। ওটা ভুল ছিল। আমার কিংবা তার দিক থেকে হতে পারে। ওর–ও হয়তো ভুল ছিল। তবে বর্তমান সম্পর্কে সেই ভুলটা হয়নি। আত্মবিশ্বাসের সঙ্গে আজকে আমাদের সম্পর্কের ১৪ বছর পর এসে বলতে পারি, সেই ভুলটা হয়তো এই সম্পর্কের ক্ষেত্রে হয়নি।

হিল্লোল আগের মতো আর অভিনয় করছেন না কেন? এর জবাবে তিনি বলেন, ২০১৭-১৮ থেকে নাটকে কাজ করছি না। আমি আসলে এটা আগের মত করে উপভোগ করছিলাম না। ২০০৩ সালে আমার একটা নাটক ছিল “স্পর্শের বাইরে”। ওই নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলাম। তখন কোয়ালিটির কাজ হতো, পরবর্তী সময় সেটা আর হচ্ছিল না।আর ২০১০–এর দিকে আরও পরিস্থিতি খারাপ হতে থাকল। অন্যদিকে ২০১৭ থেকে ২০১৮ এই সময়ে প্রচুর কাজের চাপ ছিলো। শরীরেও কুলাত না। নাটকগুলোর কোনো সাড়া পেতাম না।

আরও পড়ুন 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯