সোমবার, ০৮ Jun ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
রাখিকে আত্মসমর্পণের নির্দেশ

রাখিকে আত্মসমর্পণের নির্দেশ

রাখিকে আত্মসমর্পণের নির্দেশ
রাখিকে আত্মসমর্পণের নির্দেশ

অনুসন্ধান২৪>> বলিউডের বিতির্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে অন্তঃরঙ্গ ভিডিও ফাঁসের অভিযোগে মানহানির মামলা করেছেন তার প্রাক্তন স্বামী আদিল দুরানি। গ্রেপ্তার এড়াতে আগাম জামিন আবেদন করেছিলেন রাখি। কিন্তু এ আবেদন খারিজ করে দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট।

গতকাল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন আদিল। তাতে তিনি বলেন, আজ আমার খুব আনন্দের দিন। কারণ রাখির আগাম জামিন বাতিল করেছেন আদালত। শুধু তাই নয়, আগামী ৪ সপ্তাহের মধ্যে রাখিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। সোজা হিসাব, আগে রাখিকে জেলে যেতে হবে, তারপর জামিন মিলবে।

রাখির আইনজীবী জানান, যে ভিডিও টিভি অনুষ্ঠানে দেখানো হয়েছে তা পাঁচ বছরের পুরোনো। আর ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ; যাতে ঠিকভাবে কাউকে বোঝাই যাচ্ছে না। রাখির স্বাস্থ্যগত অবস্থা ও চিকিৎসা পদ্ধতি বিবেচনা করে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাবাসাদ এড়ানোর দাবি জানানো হয়।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর বরাত দিয়ে , গতকাল আগাম জামিনের আবেদন করেছিলেন রাখি সাওয়ান্তের আইনজীবী। কিন্তু তা খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। পাশাপাশি নিম্ন আদালতে আগামী ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

গত বছরের ২৫ আগস্ট একটি টিভি অনুষ্ঠানে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নিজের মুঠোফোনে রাখি প্রদর্শন করেন। প্রায় ২৫-৩০ মিনিট দৈর্ঘ্যের মোট দু’টি ভিডিও দেখানো হয়েছিল। পরে রাখির প্রাক্তন স্বামী আদিল মুম্বাইয়ের আম্বোলি থানায় রাখির বিরুদ্ধে মানহানি ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। আদিলের অভিযোগ, অশ্লীল ভিডিও সম্প্রচার করে তার গোপনীয়তার অধিকার লঙ্ঘন করেছেন রাখি।

আরও পড়ুন 

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯