সোমবার, ০৮ Jun ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
ছেলেকে মালাইকার প্রশ্ন কবে ভার্জিনিটি হারিয়েছো,

ছেলেকে মালাইকার প্রশ্ন কবে ভার্জিনিটি হারিয়েছো,

ছেলেকে মালাইকার প্রশ্ন কবে ভার্জিনিটি হারিয়েছো,
ছেলেকে মালাইকার প্রশ্ন কবে ভার্জিনিটি হারিয়েছো,

অনুসন্ধান২৪>> বলিউড তারকা মালাইকা আরোরা ও আরবাজ খানের পুত্র আরহান খান। এখনো অভিনয়ে নাম লেখাননি তিনি। সম্প্রতি ‘ডাম্ব বিরিয়ানি’ শিরোনামে একটি পডকাস্ট চালু করেছেন আরহান।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ‘ডাম্ব বিরিয়ানি’ অনুষ্ঠানের প্রোমো। তাতে দেখা যায়, মালাইকা নিজের ছেলে আরহান খানকে জিজ্ঞাসা করেন, ‘তুমি কবে ভার্জিনিটি হারিয়েছো?’ অর্থাৎ যৌনমিলনের অভিজ্ঞতা কবে হয়েছে? এ প্রশ্নের উত্তরে আরহান বলেন, ‘ওয়াও’। কিন্তু মালাইকা পুত্র আরহানের দিকে তাকিয়ে বলেন, ‘ওর দম বন্ধ হয়ে আসছে। আমাকে সত্যি কথা বলো। জাস্ট ব্লাডি গিভ মি আ আনসার।’

এ অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবাজ খান ও তার ভাই সোহেল খান। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে অতিথি হয়েছেন আরহানের মা মালাইকা আরোরা। এতে উপস্থিত হয়ে পুত্রের ভার্জিনিটি নিয়ে প্রশ্ন করে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

ছেলের কাছে এত ব্যক্তিগত বিষয় জানতে চেয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছেন মালাইকা। নেটিজেনরা তাকে ‘লজ্জাহীন নারী’ বলে কটাক্ষ্য করছেন। তবে নেটিজেনদের প্রতিক্রিয়া নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি মালাইকা।

অনুষ্ঠানটির প্রশ্নোত্তর পর্বের একটা পর্যায়ে আরহান তার মাকে জিজ্ঞাসা করেন, ‘আপনি কি সমাজের নিয়ম ভাঙতে চাইছেন?’ এমন প্রশ্নে বিস্ময় প্রকাশ করে মালাইকা বলেন, ‘একেবারেই না।’ এরপর আরহান তার মার কাছে জানতে চান, কবে বিয়ে করছেন তিনি। যদিও এর সঠিক উত্তর মেলেনি।

১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ২০০২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র আরহান। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯