বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খায়রুল বাসার ও তটিনী যে কারণে একসঙ্গে অস্ট্রেলিয়ায়

খায়রুল বাসার ও তটিনী যে কারণে একসঙ্গে অস্ট্রেলিয়ায়

খায়রুল বাসার ও তটিনী যে কারণে একসঙ্গে অস্ট্রেলিয়ায়
খায়রুল বাসার ও তটিনী যে কারণে একসঙ্গে অস্ট্রেলিয়ায়

অনুসন্ধান২৪>> ছোট পর্দার নিয়মিত মুখ খায়রুল বাসার। সম্প্রতি বড় পর্দাতেও নাম লেখিয়েছেন তিনি। অন্যদিকে তানজিম সাইয়ারা তটিনী নিয়মিত একের পর এক নাটকে অভিনয় করছেন। জুটি হয়ে তারা একাধিক নাটকেও অভিনয় করেছেন। সম্প্রতি খায়রুল বাসার এবং তটিনী আছেন ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়াতে। আলাদাভাবে দুজনেই অস্ট্রেলিয়ার বিভিন্ন ছবি শেয়ার করছেন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে।

অভিনেতা খায়রুল বাসার জানান, পাঁচটির মধ্যে চারটি নাটক তৈরি হবে ভালোবাসার গল্পে, আর একটি নাটকে উঠে আসবে প্রবাসীদের জীবনের গল্প। তবে এখনো কোনো নাটকের নাম চূড়ান্ত হয়নি। লিখেছেন মেজবাউদ্দিন সুমন, অপূর্ণ রুবেল, রুম্মান রশীদ খান ও রুবেল হাসান।

অনেক তারকারাই অবকাশ যাপনের জন্য দেশের বাইরে যান। তবে সংবাদমাধ্যমে খায়রুল বাসার এবং তটিনী জানান, তারা মূলত নাটকের শুটিং করতেই গিয়েছেন অস্ট্রেলিয়াতে। গত ১৮ এপ্রিল অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন তারা। সেখানে পাঁচটি নাটকের শুটিং করবেন খায়রুল-তটিনী। আর সবকটি নাটক পরিচালনা করবেন রুবেল হাসান। নাটকগুলো প্রযোজনা করছেন ফখরুল রিয়া।

কেবল নাটক নাকি তার ফাঁকে ঘুরাঘুরি চলছে- এমন প্রশ্নের জবাবে খায়রুল বাসার বলেন, ঈদের পর প্রায় একমাস শুটিং না করার পরিকল্পনা ছিল। এর মধ্যেই নির্মাতা রুবেল ভাই অস্ট্রেলিয়ায় নাটকের শুটিংয়ের কথা জানালেন। আমার গল্পগুলো ভালো লেগেছিল। তাই ভাবলাম কাজটা করি, এতে নাটকের পাশাপাশি অস্ট্রেলিয়াতে ঘোরাও যাবে। এরই মধ্যে আমরা পুরো টিম সিডনির কয়েকটা স্থান ঘুরে দেখেছি।

এ অভিনেতা বলেন, আমাদের নাটকের গল্পের প্রয়োজনেই অস্ট্রেলিয়ায় শুটিং করার সিদ্ধান্ত হয়েছে। একটি ছাড়া বাকি চারটি নাটকের শুটিং অস্ট্রেলিয়া ও বাংলাদেশে হবে। একটি নাটক প্রবাসীদের নিয়ে, সেই নাটকের পুরো শুটিং হবে অস্ট্রেলিয়ায়।

খায়রুল বাসার ও তটিনীর সঙ্গে আরও কয়েকজন অস্ট্রেলিয়ান প্রবাসী অভিনয় করবেন নাটকগুলোতে। এছাড়া দেশের শিল্পীদেরও দেখা যাবে নাটকগুলোয়।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯