বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মুনমুনের ঈদের খুশি নিপুণদের হারে ,

মুনমুনের ঈদের খুশি নিপুণদের হারে ,

মুনমুনের ঈদের খুশি নিপুণদের হারে ,
মুনমুনের ঈদের খুশি নিপুণদের হারে ,

অনুসন্ধান২৪>> এবারের শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের কাছে হেরেছেন নিপুণের প্যানেল। তার এই হারে বেশ খুশি হয়েছেন চিত্রনায়িকা মুনমুন।

যদিও মুনমুনের দাবি ছিল, নির্বাচনের দিন জায়েদ খানের সঙ্গে কুশল বিনিময়ের সময় ভ্যানিটি ব্যাগের মধ্যে টাকা নয়, নিজের ব্যবহৃত কালো মাস্কটি রেখেছিলেন তিনি। তবুও অভিযোগ থেকে রেহাই পাননি। ‘টাকা নেওয়ার’ অভিযোগে অসম্মানিত হতে হয়েছে অভিনেত্রীকে।

গত বারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনাকাঙ্খিত এক ঘটনার সাক্ষী হয়েছিলেন চিত্রনায়িকা মুনমুন। নির্বাচনের দিনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানের সঙ্গে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিষয়টি নিয়ে জায়েদের প্রতিদ্বন্দী প্রার্থী চিত্রনায়িকা নিপুণের পক্ষ থেকে অভিযোগ ওঠে, জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়ে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে ভরেছেন এই অভিনেত্রী। যা নিয়ে সেসময় কম আলোচনার সৃষ্টি হয়নি।

যে ক্ষোভ আর অভিমানে এবার আর শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেননি মুনমুন। তবুও নিপুণদের হারে বেশ খুশি হয়েছেন তিনি।

যোগ করে এই অভিনেত্রী বলেন, ‘নির্বাচন হচ্ছে শিল্পীদের মিলনমেলা। দুই বছর পরপর প্রিয় সহকর্মীদের সঙ্গে দেখা হয়। আনন্দ-আড্ডায় কাটে দিনটি। কিন্তু গত দুই বছর যে নোংরামি হয়েছে এবার তার জবাব দিয়েছেন সাধারণ শিল্পীরা। শিল্পী সমিতি পেয়েছে যোগ্য নেতৃত্ব। মিশা-ডিপজল ভাই সহ তাদের কমিটির জয়ে আমি খুবই আনন্দিত। ঈদের চেয়েও বেশি খুশি লাগছে।’

এ বিষয়ে অভিনেত্রী বলেন, আমি যে লজ্জা পেয়েছিলাম সে লজ্জায় এবার ইলেকশনে ভোট দিতে যাইনি। আমাকে শুধু অপদস্থ নয়, তাদের (নিপুণ) লোক দিয়ে আমার নামে ভিডিও বানিয়েও অনেকভাবে অপদস্থ করেছিল। সেজন্য দুই বছর ধরে এফডিসিতে পা রাখছি না।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ‘মৌমাছি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন মুনমুন। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। সর্বশেষ তাকে ‘রাগী’ সিনেমায় দেখা যায়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯