সোমবার, ০৮ Jun ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
ঈদে মুক্তি পেয়েছিল বলিউডের এই সুপারহিট সিনেমাগুলো।

ঈদে মুক্তি পেয়েছিল বলিউডের এই সুপারহিট সিনেমাগুলো।

ঈদে মুক্তি পেয়েছিল বলিউডের এই সুপারহিট সিনেমাগুলো।
ঈদে মুক্তি পেয়েছিল বলিউডের এই সুপারহিট সিনেমাগুলো।

অনুসন্ধান২৪>> এ বছর ঈদ সামনে রেখে বলিউডে চমক জাগানো ঘটনা ঘটে গেছে। বলিউডের ব্লকবাস্টার ঈদের সিনেমার ক্ষেত্রে যেখানে বরাবরই সালমান খানের দাপট, সেখানে এবার ঘটেছে ব্যতিক্রম। তাঁর কোনো সিনেমাই মুক্তি পায়নি। তা ছাড়া অন্য খানদের সিনেমাও এবার মুক্তি পায়নি। বরং বক্স অফিসে টক্কর শুরু হয়েছে অক্ষয় কুমার-টাইগার শ্রফ জুটির সঙ্গে অজয় দেবগনের।

এ বছর ঈদে বক্স অফিসে টক্কর শুরু হয়েছে অক্ষয় কুমার-টাইগার শ্রফ জুটির সঙ্গে অজয় দেবগনের এ বছর ঈদে বক্স অফিসে টক্কর শুরু হয়েছে অক্ষয় কুমার-টাইগার শ্রফ জুটির সঙ্গে অজয় দেবগনেরকোলাজ।দুটি ছবিই মুক্তি পাওয়ার কথা ছিল ১০ এপ্রিল। কিন্তু ঈদের দিন পিছিয়ে যাওয়ায় শেষ মুহূর্তে নির্মাতারা মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হন। ঈদের আগে মুক্তি পাওয়া সিনেমার তকমা যাতে না লাগে, সে কারণেই মূলত এমনটা করা।

২০০৭ সালের পর আবার ঈদে অক্ষয় কুমারের সিনেমা মুক্তি পেল। হাসি, অ্যাকশন, রোমান্স, ড্রামা আর বিনোদনে ভরা সিনেমা ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। যাঁর নামের পাশে শোভা পাচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সুলতান’ সিনেমার সাফল্য।অন্যদিকে অজয় দেবগন হাজির হচ্ছেন বায়োগ্রাফিক্যাল ফিল্ম ‘ময়দান’ নিয়ে। ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের জীবনী তুলে ধরা হয়েছে এতে। তাঁর কোচিংয়েই ভারত ১৯৫১ ও ১৯৬২ এশিয়ান গেমসে গোল্ড মেডেল জেতে এবং প্রথম এশীয় দেশ হিসেবে ১৯৫৬ সামার অলিম্পিকে সেমিফাইনালে ওঠে। ছবিটির পরিচালনা করেছেন অমিত শর্মা।

অক্ষয় কুমারের মনস্তাত্ত্বিক থ্রিলার, হরর আর কমেডির মিশেলে নির্মিত সিনেমা ‘ভুল ভুলাইয়া’ ২০০৭ সালের ঈদের দিন মুক্তি পেয়েছিল। অক্ষয় কুমারের মনস্তাত্ত্বিক থ্রিলার, হরর আর কমেডির মিশেলে নির্মিত সিনেমা ‘ভুল ভুলাইয়া’ ২০০৭ সালের ঈদের দিন মুক্তি পেয়েছিলফেসবুক

তা ছাড়া ঈদের আগে মুক্তি পেলে দর্শক আগ্রহ হারিয়ে ফেলতে পারেন, মাথায় ছিল সেই ভাবনাও। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ আর ‘ময়দান’ কতটা ব্লকবাস্টার হবে, সেটা জানা যাবে কয়েক দিন গেলেই।

এবার জেনে নেওয়া যাক ঈদে মুক্তি পাওয়া বলিউডের ১০ ব্লকবাস্টার সিনেমার কথা:

বজরঙ্গি ভাইজান: কাহিনির কারণে ‘বজরঙ্গি ভাইজান’ দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। পাকিস্তান থেকে আসা একটি শিশুকে সাহায্য করে পবন সিং। অনেক চড়াই-উতরাই পেরিয়ে শিশুটিকে পৌঁছে দেয় তার পরিবারের কাছে। বাণিজ্যিকভাবে দারুণ সাফল্য লাভ করা এই সিনেমায় ‘পবন সিং’ চরিত্রে যে সালমান খান অভিনয় করেছিলেন, সেটা আর বলার দরকার পড়ে না। বিশ্বব্যাপী ৯৬৯ কোটি রুপি আয় করা সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালে। এটিও পরিচালনা করেন কবির খান।

ভুল ভুলাইয়া: অক্ষয় কুমারের মনস্তাত্ত্বিক থ্রিলার, হরর আর কমেডির মিশেলে নির্মিত সিনেমা ‘ভুল ভুলাইয়া’ ২০০৭ সালের ঈদের দিন মুক্তি পেয়েছিল। প্রিয়দর্শন পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান, আমিশা প্যাটেল, সাইনি আহুজা। ৩২ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৮২ দশমিক ৮৪ কোটি রুপি।

ওয়ান্টেড: ঈদে সালমান খানের সিনেমা মুক্তি মানেই ব্লকবাস্টার। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ান্টেড’-এর ক্ষেত্রেও অন্যথা হয়নি। এটি ছিল মূলত তেলেগু সিনেমা ‘পোকিরি’র রিমেক। অ্যাকশন-ড্রামাধর্মী সিনেমাটি পরিচালনা করেছেন প্রভু দেবা। মোট ৯৩ কোটি রুপি আয় করে সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা হয়েছিল ‘ওয়ান্টেড’।

দাবাং: ভয়ডরহীন পুলিশ কর্মকর্তা ‘চুলবুল পান্ডে’র আবির্ভাব ঘটে ‘দাবাং’ সিনেমার মাধ্যমে।
২০১০ সালের ১০ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘দাবাং’ দিয়েই বলিউডে অভিষেক ঘটে সোনাক্ষী সিনহার। অভিনব কশ্যপ পরিচালিত ‘দাবাং’ বিশ্বব্যাপী ২১৯ কোটি রুপি আয় করে ২০১০ সালের সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার তালিকায় নাম লেখায়।

বডিগার্ড: এটি মালয়ালম সিনেমা ‘বডিগার্ড’-এর রিমেক। সালমান খানকে এই সিনেমায় দেখা যায় ‘লাভলি সিং’ চরিত্রে। তিনি কারিনা কাপুর খানের বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করেন। সিদ্দিক পরিচালিত এই সিনেমা ২০১১ সালে মুক্তি পায়। এটি ১৪৮ কোটি রুপির বেশি আয় করে।

চেন্নাই এক্সপ্রেস: অ্যাকশন আর কমেডিতে ভরা ‘চেন্নাই এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন বলিউড কিং শাহরুখ খান। তাঁর সঙ্গে জমাটি অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমাও বক্স অফিসের অনেক রেকর্ড ভেঙে দেয়। ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ছুঁয়ে ফেলে এক বিলিয়ন রুপি আয়ের মাইলফলক

এক থা টাইগার’: সালমান খানের আরেকটি ব্লকবাস্টার সিনেমা ‘এক থা টাইগার’। তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন ক্যাটরিনা কাইফ। কবির খান পরিচালিত এই সিনেমা বক্স অফিসে বেশ কিছু রেকর্ড ভেঙে দেয়।
বিশ্বব্যাপী আয় করে ৩৩৪ কোটি রুপির বেশি। স্পাই-থ্রিলার সিনেমাটি ২০১২ সালের সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমা।

ভারত: দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘ওড টু মাই ফাদার’-এর (২০১৪) রিমেক ‘ভারত’। সালমান খান আর আলী আব্বাস জাফর জুটির আরেকটি সফল বাণিজ্যিক সিনেমা এটি। সালমান খানের সঙ্গে পর্দায় হাজির হয়েছেন ক্যাটরিনা কাইফ। বিশ্বব্যাপী ৩২৫ কোটি রুপির বেশি আয় করা সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে।

‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ যে আলী আব্বাস জাফর পরিচালনা করেছেন, সেটা আগেই বলা হয়েছে। তাঁর নির্মিত ‘সুলতান’ও যে সাফল্যের মুখ দেখেছে, বলা হয়েছে সেটাও। শুধু সাফল্যের মুখ দেখা বললে হয়তো কম বলা হয়ে যায়। প্রথমবারের মতো একজন রেসলারের ভূমিকায় অভিনয় করা সালমান খানের এই সিনেমা বক্স অফিসে অসাধারণ সাফল্য অর্জন করে। বিশ্বব্যাপী ৬২৩ কোটি রুপির বেশি আয় করে। মুক্তি পায় ২০১৬ সালে।

কিসি কা ভাই কিসি কি জান: ২০২৩ সালের ঈদে মুক্তি পাওয়া সিনেমা এটি। এখানেও সালমান খানের দাপট। তাঁর বিপরীতে ছিলেন পূজা হেগড়ে। ১৮২ কোটি রুপির বেশি আয় করা সিনেমাটির কপালে অবশ্য আলোচনা-সমালোচনা দুই-ই জুটেছে।

আরও পড়ুন 

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯