সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আম্বানিপুত্রের ঘড়ি দেখে বিস্মিত জাকারবার্গের স্ত্রী

আম্বানিপুত্রের ঘড়ি দেখে বিস্মিত জাকারবার্গের স্ত্রী

আম্বানিপুত্রের ঘড়ি দেখে বিস্মিত জাকারবার্গের স্ত্রী
আম্বানিপুত্রের ঘড়ি দেখে বিস্মিত জাকারবার্গের স্ত্রী

অনুসন্ধান২৪>> ভারতজুড়ে এখন একটাই আলোচনা। দেশটির শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে। মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান চলে গুজরাটের জামনগরে। সেখানে যোগ দিতে হাজির বলিউড হলিউডসহ দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনের সব খ্যাতনামা ব্যক্তিবর্গ।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে অনন্ত আম্বানির সঙ্গে কথা বলছেন মেটার সিইও মার্ক জুকারবার্গ এবং তাঁর স্ত্রী। তখনই তাঁদের নজর যায় অনন্তের হাতে। তিনি একটি ১৪ কোটি টাকার রিচার্ড মিলির ঘড়ি পরেছিলেন। সেটা দেখেই মুগ্ধ হয়ে যান মার্ক এবং চ্যান।জাকারবার্গ পত্নী চ্যান অনন্তকে বলেন, ‘ঘড়িটা দুর্দান্ত।

এসেছেন বিল গেটস থেকে শুরু করে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও। আর বিয়েতে এসে অনন্ত আম্বানির সঙ্গে বেশ খোশগল্পে মেতেছেন সবাই। এমনই এক ভিডিওতে দেখা গেল, অনন্ত আম্বানির হাতের ঘড়ির প্রশংসায় জাকারবার্গ পত্নী প্রিসিলা চ্যান।জামনগরে তিন দিন ধরে চলছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান।

দারুণ দেখতে!’’ সেটা শুনে মার্ক সম্মতি জানিয়ে বলেন, ‘হ্যাঁ, আমি ওকে আগেই বলেছি।’ এরপর চ্যান জানান, ‘আমি কখনো ঘড়ি কিনতে চাইনি। কিন্তু এটা দেখে মনে হচ্ছে ঘড়ি বেশ দারুণ একটা ব্যাপার। আমারও এটা চাই।’
সামাজিক মাধ্যমে অনন্ত ও প্রিসিলার এই ভিডিও কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এই ভিডিও দেখার পর অনেক মিম হতেও দেখা গেছে। দুজনের এই কথোপকথন নিয়ে হাসি ঠাট্টায় মজেছেন নেটিজেনরাও।

আগামী জুলাই মাসে তাঁদের বিয়ে। তার আগেই জমাটি প্রাক-বিবাহ অনুষ্ঠানে জমে উঠেছে জামনগরের আবহ। এই অনুষ্ঠানে দেশে বিদেশের একাধিক তারকা, শিল্পীরা এসেছেন। সেই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসসিলা চ্যান।

ভারতীয় একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, অনন্তের হাতের ঘড়িটির আনুমানিক দাম রয়েছে ১৪ থেকে ১৮ কোটি টাকা। এটি পাটেক ফিলিপের গ্র্যান্ডমাস্টার চাইম ঘড়ি, যা দেখে আসলে প্রিসিলা চমকে গিয়েছিলেন। বহু মূল্যবান এই ঘড়িটির মধ্যেও অনেক ফিচার রয়েছে। এই ঘড়িতে রয়েছে রিভার্সিবল কেস, বিশেষ ধরনের ডায়াল ও আরও নানা ধরনের উন্নতমানের প্রযুক্তি। এই ঘড়িতে বসানো রয়েছে হীরা, পান্না, চুনির মতো বহুমূল্য পাথরও। যদিও আম্বানি পরিবারের পক্ষ থেকে এই ঘড়ির বিষয়ে কোনও কিছুই জানানো হয়নি।

১ মার্চ থেকে গুজরাটের জামনগরে শুরু হয়েছে রাধিকা এবং অনন্তের প্রাক-বিবাহ অনুষ্ঠান। শেষ হয়েছে ৩ মার্চ। তাদের এই মহা আয়োজনে দেশ-বিদেশের বহু শিল্পী, তারকারা এসেছেন। হাজির ছিলেন রাজনৈতিক থেকে ক্রীড়া অঙ্গনের তারকারাও। জুলাইয়ে মুম্বাইয়ে আয়োজিত হবে মুল বিয়ের অনুষ্ঠান।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯