সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিয়েসম্পন্ন হলো কাঞ্চন-শ্রীময়ীর

বিয়েসম্পন্ন হলো কাঞ্চন-শ্রীময়ীর

বিয়েসম্পন্ন হলো কাঞ্চন-শ্রীময়ীর
বিয়েসম্পন্ন হলো কাঞ্চন-শ্রীময়ীর

অনুসন্ধান২৪>> দীর্ঘ চড়াই-উতরাই পার করে অবশেষে এক হলো কাঞ্চন-শ্রীময়ীর চার হাত। ভালোবাসা দিবসে রেজিস্ট্রি সেরে ফেলেছেন দুজন। এবার আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হলো কলকাতার জনপ্রিয় তারকা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের। লাল টুকটুকে বেনারসি পরে বধূ বেশে শ্রীময়ী, তাঁর সঙ্গে ম্যাচিং করা পাঞ্জাবি পরেছেন কাঞ্চন।

বিয়ের জন্য লাল টুকটুকে বেনারসিতে সেজেছেন শ্রীময়ী। আর বর কাঞ্চনের পরনে দেখা যায় লাল রঙের কারুকাজ করা পাঞ্জাবি। শ্রীময়ীকে জড়িয়ে ধরেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন কাঞ্চন। মাথায় রয়েছে টোপর।

পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা শেষ হতেই বিশেষ শ্রীময়ী চট্টরাজের সঙ্গে রেজিস্ট্রি সারেন কাঞ্চন মল্লিক। হবু স্ত্রীকে সারপ্রাইজ দিতে আগেভাগেই কিনে রেখেছিলেন ফুলের তোড়া, মালাজোড়া, হিরের আংটি এবং লাল শাড়ি। প্রিয় মানুষের পক্ষ থেকে এমন সারপ্রাইজ পেয়ে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ।

জানান, তারকা বিধায়ক নাকি হাঁটু মুড়ে বসে গোলাপ হাতে সেদিনই তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।রেজিস্ট্রির পর শুরু হয় সামাজিক বিয়ের পালা। ২ মার্চ (শনিবার) শহরের এক রেস্তোরাঁয় শ্রীময়ী ও কাঞ্চনের বন্ধুরা আয়োজন করেছিলেন আইবুড়ো ভাতের পর্ব। এর পর হয় মেহেন্দি ও সংগীত।

এই মুহূর্তে এই নতুন জুটির বিয়ের ছবিই ঘুরছে সবার টাইমলাইনে। অভিনন্দন জানাচ্ছেন তারকা সহকর্মী থেকে ভক্ত-অনুরাগীরাও।

জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার এক ব্যাঙ্কোয়েটে তাঁদের বিয়ের আসর বসেছিল। এদিন সকাল থেকে শুধু দুই পরিবারের উপস্থিতিতে কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের সব রীতিনীতি পালিত হয়। গত ১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ডিভোর্স পান কাঞ্চন মল্লিক। ১৪ ফেব্রুয়ারি শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন। এরপর ২ মার্চ রীতি মেনে সাতপাকে বাঁধা পড়লেন তারা। আগামী ৬ মার্চ হতে চলেছে কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯