সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
অনুসন্ধান২৪>> কথা ছিলো ভালোবাসার মাসেই মুক্তি পাবে অন্যরকম এক ভালোবাসার গল্পের নাটক ‘এইদিন সেইদিন’। তবে তা না হলেও ভালোবাসার মাসের রেশ ধরে আগামীকাল মুক্তি পাচ্ছে নাটকটি। ‘এইদিন সেইদিন’ নাটকটি লিখেছেন নাট্যকার রুম্মান রশীদ খান। আর নির্মাণ করেছেন তরুণ নির্মাতা পথিক সাধন।
পরিচালক পথিক সাধন ও নাট্যকার রুম্মান রশীদ খান গল্প প্রসঙ্গে তিনি বলেন, রামিম ও দিয়া’র চার মাসের সংসার। ওদের মাঝে সবই আছে, শুধু নেই ভালোবাসা। দিয়া প্রতিনিয়ত তার মৃত স্বামী অপুকে খুঁজে ফেরে।
নিম্ন মধ্যবিত্ত অপু-দিয়ার সংসারে টাকা পয়সা না থাকলেও ছিল স্বর্গীয় প্রেম। এ কারণেই হয়তো আজও দিয়া অপুর আত্মার কথা শুনতে পায়। অপুর মৃত্যুর পর প্রতিটি মুহূর্তে দিয়া নিজেকে অপরাধী মনে করে। অপু পাশে থেকে যতটা বিরাজ করতো, অপু যাবার পর তার চেয়ে বেশি ভর করেছে দিয়ার ওপর। রামিমও দিয়ার সব অনুভূতি বুঝতে পারে।
অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও ইয়াশ রোহান। তাদের সঙ্গে আছেন সমাপ্তি মাশুক, শিল্পী সরকার অপুসহ অনেকেই।
নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘পুরনো প্রেমে আটকে না থেকে বর্তমান সময়ে বেঁচে থাকার আনন্দ নিয়েই গল্প। যেকোনো মানুষের জীবনে এমন কঠিন সময় আসতে পারে।
দিয়ার স্পেসকে সম্মান করে কিছু বলে না। শুধু নীরবে ভালোবেসে যায় দিয়াকে। শেষ নিঃশ্বাসের পরে তার যে গল্প নিয়ে সে জীবন কাটিয়ে দিচ্ছে, সেটিকে যে মানুষ সর্বোচ্চ সম্মান করে, তাকে ভালোবাসা না গেলেও পরম শ্রদ্ধায় মাথা নত করা যায়, দোয়া করা যায়। পৃথিবীতে আসলে ভালো মানুষ সবাই। ভালোটা খুঁজে নিতে হয়, চিনে নিতে হয়-জীবনের আসল চ্যালেঞ্জ এতটুকুই। বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে দিয়া আবিষ্কার করে: অতীত আঁকড়ে ধরে চলার নাম জীবন নয়, সেইদিনের সবটুকু শক্তি নিয়ে এইদিন আলোকিত করার নামই জীবন।’
পরিচালক জানান, গেল মাসে ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে নাটকটির শুটিং। সবকিছু শেষ করে আগামী মঙ্গলবার সন্ধ্যায় এসবিই নামের ইউটিউবে চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।