সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ক্যাটরিনা বললেন বিয়ের আগে যে রোমাঞ্চ নিয়ে দেখা করতাম, বিয়ের আড়াই বছর পরও সেই অনুভূতি’

ক্যাটরিনা বললেন বিয়ের আগে যে রোমাঞ্চ নিয়ে দেখা করতাম, বিয়ের আড়াই বছর পরও সেই অনুভূতি’

ক্যাটরিনা বললেন বিয়ের আগে যে রোমাঞ্চ নিয়ে দেখা করতাম, বিয়ের আড়াই বছর পরও সেই অনুভূতি’
ক্যাটরিনা বললেন বিয়ের আগে যে রোমাঞ্চ নিয়ে দেখা করতাম, বিয়ের আড়াই বছর পরও সেই অনুভূতি’

অনুসন্ধান২৪>> বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। জনপ্রিয় অভিনেতা সালমান খানের হাত ধরে যাঁর সিনেজগতে পদার্পণ। রাতারাতি পৌঁছে যান জনপ্রিয়তা আর খ্যাতির চূড়ায়। বলিউডের ‘ভাইজান’ আর ক্যাটের সম্পর্কও তখন বিটাউনের ওপেন সিক্রেট। কিন্তু একটা সময়ে গিয়ে শোনা যায়, অন্য সম্পর্কগুলোর মতো ক্যাটরিনার সঙ্গেও বিচ্ছেদ ঘটেছে সালমান খানের। এরপর গুঞ্জন রটে, ‘আজব প্রেম কি গজব কাহানি’র সেটে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ক্যাটরিনা। তবে সেই সম্পর্কও হালে পানি পায়নি।

এই খবর শুনে সবার চক্ষু চড়কগাছ। মানতে পারেননি অনেকেই। কারণ, ক্যাটরিনা জনপ্রিয় নায়িকা, আর ভিকি দু-একটি ছবিতে অভিনয় করেছেন কী করেননি। সেই ভিকির সঙ্গে ক্যাটরিনার প্রেম—কীভাবে সম্ভব? তবে প্রেম মানে না কোনো যুক্তি, কোনো বাধা। একসময় সেই ভিকি কৌশলের সঙ্গেই ঘর বাঁধেন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ।

যদিও এরপর বহুদিন ক্যাটরিনার সঙ্গে আর কারও প্রেমের গুঞ্জন শোনা যায়নি। বলা হতো, রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর হতাশায় ডুবে গিয়েছিলেন নায়িকা। নিয়মিত যোগব্যায়াম করে মনের জমে থাকা কষ্ট থেকে উত্তরণের চেষ্টাও করেছিলেন নায়িকা! তবে সেই ফাঁড়াও কাটিয়ে উঠেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। একসময় গুঞ্জন রটে, অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে ডেট করছেন ক্যাটরিনা।

ভিকি-ক্যাটরিনার আলোচিত সেই বিয়েরও দুই বছর পেরিয়ে গেল। এখন জমিয়ে সংসার করছেন তাঁরা। নানা সময়ে ভিকির প্রশংসা করতে শোনা যায় ক্যাটরিনাকে। নায়িকা প্রায়ই বলেন, ‘ভিকি খুব মনোযোগী শ্রোতা। আমি সারাক্ষণ বকবক করতে থাকি। টেনশন করতে থাকি, এরপর কী হবে, কী হবে, কিন্তু ভিকি বলে, “শান্ত হও, শান্ত হও, কিচ্ছু হবে না, খাওদাও মাস্তি করো, সব ঠিক হয়ে যাবে।”’

দৈনন্দিন জীবন নিয়ে ভিকি বলেন, ‘দেখা গেল, শুটিং নেই। কোনো কাজ নেই। বাইরে বৃষ্টি হচ্ছে। এমন দিনে একে-অন্যের সঙ্গে সময় কাটানোটাই সবচেয়ে বেশি যৌক্তিক মনে হয়। আমরা যখন একসঙ্গে থাকি, কোনো চিন্তা থাকে না। অতীত বা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা থাকে না। বর্তমানটাকেই গুরুত্ব দিই আমরা। ক্যাটরিনার সঙ্গে থাকলে মনে হয়, ভেসে যাচ্ছি। সে পাশে থাকলে আমি স্বস্তিবোধ করি। ওর সঙ্গে থাকলে কখনোই তাড়াহুড়ো বোধ করি না আমি। ঘণ্টার পর ঘণ্টা ক্যাটরিনার সঙ্গে কাটিয়ে দিতে পারি আমি।’

এবার ক্যাটরিনা এবং নিজেদের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুলেছেন ভিকি কৌশল। সম্প্রতি জি-কিউ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘বিয়ের জীবন সত্যিই বদলে যায়। যার সঙ্গে আগের জীবনের কোনো মিলই থাকে না। বিয়ের পর আমি থেকে আমরা হয়ে যায়। তখন প্রতিটা সিদ্ধান্তই যৌথভাবে নেওয়া জরুরি। ৩৩ বছরের জীবনে গত আড়াই বছর আমি সবচেয়ে বেশি পরিণত হয়েছি। যদিও ক্যাটরিনাই আমার থেকে বেশি পরিণত। আমাদের মতপার্থক্যও আছে। সেটা থাকবেই। কিন্তু খাবার অর্ডার থেকে শুরু করে বেড়াতে যাওয়ার জায়গা ঠিক করা, সবকিছুই দুজনে আলোচনা করে ঠিক করে নিই।

স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ভিকি বলেছেন, ‘তাকে আমি “বাড়ি”(হোম) বলে ডাকি। ক্যাটরিনা খুবই রোমান্টিক। বিয়ের আগে আমরা যেই রোমাঞ্চ নিয়ে দেখা করতাম, বিয়ের আড়াই বছর পরও সেই অনুভূতি বদলায়নি। আমি কখনোই রোমান্টিক মানুষ ছিলাম না; বরং আমি একগুঁয়ে স্বভাবের। অন্যদিকে ক্যাটরিনা আবেগপ্রবণ। সে-ই আমাকে রোমান্টিক মানুষে পরিণত করেছে। বিয়ের পর আরও পরিণত এবং ধৈর্যশীল হয়েছি।’

২০২১ সালে রাজস্থানে মহাধুমধামে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তাঁদের চার হাত এক হওয়ার পর থেকে চুটিয়ে সংসার করছেন ভি-ক্যাট।

 

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯