সোমবার, ০৮ Jun ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
ভারতে গাড়ি দুর্ঘটনায় ৯ তারকার মৃত্যু

ভারতে গাড়ি দুর্ঘটনায় ৯ তারকার মৃত্যু

ভারতে গাড়ি দুর্ঘটনায় ৯ তারকার মৃত্যু
ভারতে গাড়ি দুর্ঘটনায় ৯ তারকার মৃত্যু

অনুসন্ধান ২৪>> ভারতের বিহারের কায়মুরে গাড়ি দুর্ঘটনায় ‘পঞ্চায়েত ২’ খ্যাত অভিনেত্রী আঁচল তিওয়ারিসহ ৯ জনের মৃত্যু হয়েছে।ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় ভোজপুরি চলচ্চিত্রের চার উঠতি তারকাসহ মোট নয় জন মারা গেছেন। রোববার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মোহনিয়া থানা এলাকার দেবকালী গ্রামের কাছে জিটি রোডে।

মোহনিয়ার ডিএসপি দিলীপ কুমার জানিয়েছেন, সোমবার মৃতদের শনাক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে ভোজপুরি শিল্পী বিমলেশ পান্ডে ওরফে ছোটু পান্ডে। অন্য নিহতদের মধ্যে ছিলেন আঁচল তিওয়ারি, সিমরান শ্রীবাস্তব, প্রকাশ রাম, দধিবল সিং, অনু পান্ডে, শশী পান্ডে, সত্য প্রকাশ মিশ্র ও বাগিশ পান্ডে।

পুলিশ জানিয়েছে, বিহারের কায়মুর জেলায় একটি এসইউভি এবং মোটরবাইকের সঙ্গে সংঘর্ষে ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি, সংগীতশিল্পী ছোটু পান্ডেসহ ঘটনাস্থলেই আট জন প্রাণ হারান। সিমরান শ্রীবাস্তব নামে এক ভোজপুরি অভিনেত্রীও দুর্ঘটনায় মারা যান।

ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুই নারীসহ আটজনকে একটি গাড়ি প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা দিতেই এই দুর্ঘটনা ঘটে। এরপরে এসইউভি এবং বাইক উভয়ই অন্য লেনে চলে যায়, যেখানে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাক চালক। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯