সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেহজাবীন যে খবর দিলেন ১৪ বছর পর

মেহজাবীন যে খবর দিলেন ১৪ বছর পর

মেহজাবীন যে খবর দিলেন ১৪ বছর পর
মেহজাবীন যে খবর দিলেন ১৪ বছর পর

অনুসন্ধান ২৪>>  ছোটপর্দার দর্শকনন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটকে অভিনয়ের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। দীর্ঘদিন ধরে এই অভিনেত্রীকে বড় পর্দায় দেখতে চাইছিলেন তার ভক্তরা।

গত কয়েক বছরে নাটকে মেহজাবীন চৌধুরী নিজেকে অভিনেত্রী হিসেবে শীর্ষে নিয়ে গেছেন। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে ভার্সেটাইল হিসেবে প্রমাণ করেছেন বার বার।

মাঝে অনেকবার সিনেমায় অভিনয়ের গুঞ্জন শোনা গেলেও তা নিয়ে কোনো ঘোষণা আসেনি। অবশেষে তিনি নিজেই জানালেন সিনেমায় অভিনয়ের কথা।

একুশে ফেব্রুয়ারির সকালেই ঘোষণা দিয়েছেন তার নতুন ছবির। সিনেমার নাম ‘সাবা’। পরিচালনায় মাকসুদ হোসেন। গতকাল ছবিটির প্রথম পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সিনেমায় আসার এ ঘোষণা দেন মেহজাবীন। একে তো গতকাল ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অন্যদিকে এদিনটিতেই ১৪ বছর আগে তিনি আত্মপ্রকাশ করেছিলেন নাটকে।

তিনি আরও বলেন, এ বছরই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ২৩ সালের শুরুতেই আমরা এ চলচ্চিত্রের কাজ সম্পন্ন করি। ছবির নাম ‘সাবা’। পরিচালনা করছেন মেধাবী পরিচালক মাকসুদ হোসেন। ‘সাবা’ অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস; আশা করছি আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন। গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ-সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে। এ সিনেমায় আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। চলতি বছর বিশেষ একটি দিনে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মেহজাবীন বলেন, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯