সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আয়মান-মুনজেরিন টিকটকের বর্ষসেরা পুরস্কারে জিতলেন

আয়মান-মুনজেরিন টিকটকের বর্ষসেরা পুরস্কারে জিতলেন

আয়মান-মুনজেরিন টিকটকের বর্ষসেরা পুরস্কারে জিতলেন
আয়মান-মুনজেরিন টিকটকের বর্ষসেরা পুরস্কারে জিতলেন

অনুসন্ধান ২৪>> শুক্রবার রাতে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘ইয়ার অন টিকটক’ অনুষ্ঠানে এই দম্পতিসহ অন্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার জিতে বেশ উচ্ছ্বসিত আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ দম্পতি। পুরস্কার পেয়ে দুজনই নিজেদের ছবি শেয়ার করেছেন। আয়মান সাদিক পুরস্কার নেওয়ার প্রতিক্রিয়ায় বলেন, “টিকটকের সঙ্গে এ যাত্রা স্বল্প সময়ের জন্য নয়। টিকটকের সঙ্গে যৌথভাবে ১৫ হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে সহায়তা পৌঁছে দেবে টেন মিনিট স্কুল। বড় স্বপ্ন দেখেই আমরা ক্ষ্যান্ত হব না, বরং সেটা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাব।”

টিকটকের প্রথম এই আয়োজনে মোট ১০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। এতে বর্ষসেরা ক্রিয়েটরের পুরস্কার ‘ক্রিয়েটর অব দ্য ইয়ার ২০২৩’ পেয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়মান সাদিক। অনদিকে শিক্ষামূলক কনটেন্ট তৈরিতে ২০২৩ সালের সেরা কনটেন্ট নির্মাতার পুরস্কার ‘বর্ষসেরা টিকটক লার্ন অন এডুকেশন পুরস্কার’ জিতে নিয়েছেন তার সহকর্মী ও সহধর্মিণী মুনজেরিন শহীদ।

এছাড়া টিকটক বর্ষসেরা হিসেবে মাহিম আহমেদ, বর্ষসেরা এমার্জিং ক্রিয়েটর ইমরান হোসেন, শর্ট প্ল্যাটফর্মে নিয়ন নিলয়, বড় প্ল্যাটফর্মে রবিন রহমান, ‘টিকটক কিং’ তানহা ইসলাম, ‘বেস্ট ফুড কনটেন্ট ক্রিয়েটর’ মাহমুদুর রহমান হৃদয়, ‘বিউটি ক্রিয়েটর অব দ্য ইয়ার’ মাইশা মেহরুন অর্পা, ‘ফ্যাশন ক্রিয়েটর অব স্টাইল’ তন্ময় পুরস্কৃত হয়েছেন।

মুনজেরিন শহীদ তার স্ট্যাটাসে লেখেন, “এ স্বীকৃতি আমার কাছে অনেক কিছু। বিশেষ করে আয়মানের সঙ্গে এ পুরস্কার জেতাটা আমার জীবনে আরও স্মরণীয় হয়ে থাকবে। এ সময় আয়মানের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলে উল্লেখ করেন তিনি।”

অনুষ্ঠানে টিকটকের দক্ষিণ এশিয়ার হেড অব কনটেন্ট পূজা দত্ত বলেন, “এই অনুষ্ঠানে মূলত দেশের সেরা নির্মাতাদের, বিশেষ করে যারা দেশের বিভিন্ন প্রাপ্তে বসে টিকটকে ভিডিও প্রকাশ করছেন এবং জটিল বিষয়গুলোকে সহজে এবং বিনোদনের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছেন, তাদেরকেই আমরা তুলে ধরি।”

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯