সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাহসী সাফাকে নিয়ে আজ আসছে অচেনা সিয়াম,

সাহসী সাফাকে নিয়ে আজ আসছে অচেনা সিয়াম,

সাহসী সাফাকে নিয়ে আজ আসছে অচেনা সিয়াম,
সাহসী সাফাকে নিয়ে আজ আসছে অচেনা সিয়াম,

‌অনুসন্ধান ২৪>> এক রাতে বাস যাত্রায় টাকার লোভে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে দুই বন্ধু সালেক ও আতাবর। লোভের চক্রে একে একে জড়াতে থাকে বাসের অন্য যাত্রীরাও। শুরু হয় বিশৃঙ্খলা। কারা হবে বিশৃঙ্খলার বলি? কে জিতবে পুরস্কার? এটা নির্ধারণ করবে একটি টিকিট!

পরিচালক ভিকি জাহেদের প্রায় সব কাজেই রহস্যের ছোঁয়া থাকে। ‘টিকিট’ও ব্যতিক্রম নয়। সঙ্গে থাকবে ভিন্ন ও নতুন উপস্থাপনা। সিরিজটি নিয়ে ভিকি বলেন, ‘আমি বেশির ভাগ সময় থ্রিলার জনরা নিয়ে কাজ করেছি। তবে “টিকিট” আমার জন্য অন্য রকম অভিজ্ঞতা। এই সিরিজে ডার্ক কমেডি ও স্যাটায়ারের একটা মিশ্রণ ঘটিয়েছে।

নাজিম উদ দৌলার সঙ্গে সিরিজের চিত্রনাট্যও লিখেছেন ভিকি। ছয় পর্বের ক্রাইম-কমেডি ও থ্রিলার ঘরানার এই সিরিজে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সাফা কবির, মনোজ প্রামাণিক, আবদুল্লাহ আল সেন্টু, মাহমুদ আলম, জয়রাজ, বাদল শহিদ, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে। আজ বৃহস্পতিবার রাত আটটায় চরকিতে মুক্তি পাবে এই সিরিজ।

সিরিজটি দেখে দর্শক বিনোদন পাবে জানিয়ে পরিচালক আরও বলেন, ‘সবারই এ কাজটা ভালো লাগবে, সেটা আমার কাজ দেখে অভ্যস্ত হন বা না হন। ওটিটির কনটেন্টের মধ্যে “টিকিট” সবচেয়ে ভিন্ন কিছু হবে। আর আমরা সব সময় দর্শকদের বিনোদন দেওয়ার জন্য কাজ করি। সেটা এই কনটেন্টে সবচেয়ে বেশি পাবে আশা করছি।’

মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প নিয়ে নির্মাণ প্রসঙ্গে ভিকি বলেন, ‘স্যাটায়ার ও ডার্ক কমেডি আমার খুব পছন্দের একটা ঘরানা। কাজটি নিয়ে খুবই রোমাঞ্চিত। নাজিম উদ্দিন ভাইয়ের গল্প শুনেই মনে হয়েছিল এটা একটা সিরিজে রূপান্তর করা যাবে। পরে আমার চিন্তা ভাইয়ের সঙ্গে শেয়ার করলে তিনিও সহমত প্রকাশ করেন। গল্পটা খুবই ইন্টারেস্টিং হবে।’

‘টিকিট’-এ একদম ভিন্ন লুকে দেখা মিলবে সিয়াম আহমেদের। সিরিজটি নিয়ে তিনি বলেন, ‘সিরিজের সালেক চরিত্রটি কতটা ভালোভাবে করতে পারব, সেটা নিয়ে বেশ সংশয় ছিল। তবে ভিকি ভাই সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী ছিলেন। সাহস দিয়েছেন। ওনার কারণেই আমি চরিত্রটি করতে পেরেছি। আমার সামনে দুইটা বড় চ্যালেঞ্জ ছিল—সালেকের চরিত্র একেবারেই আলাদা হতে হবে; আর তাঁকে অন্য সবার চেয়ে দেখতে আলাদা হতে হবে। সালেকের আত্মবিশ্বাসের অভাব, আন্ডারটোনড পারফরম্যান্সের সঙ্গে আসলে তার লুক অনেকটা সম্পর্কিত। এ চরিত্রে অভিনয়ের জন্য ওজন বাড়াতে হয়েছে।’

সিরিজটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা আরও বলেন, ‘গল্পটা খুবই ইন্টারেস্টিং। পড়ার সময় মনে হয়েছে যে এটা অন্য গল্পের চেয়ে অনেক দিন থেকে আলাদা। ভালো মানুষ-খারাপ মানুষের একটা অদ্ভুত মিশ্রণ এখানে আছে। প্রতিটা চরিত্রও আলাদা ধাঁচের।’

সিরিজের আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। তিনি বলেন, ‘সিরিজে আমার চরিত্র আর বাস্তবের আমি দুই মেরুর মানুষ। এ চরিত্রটা করতে আমার কাছে খুব মজা লেগেছে। অভিনয়ের সময় আমার এক ছাত্রকে কিছুটা অনুকরণ করার চেষ্টা করেছি। কেননা ওর চরিত্রটা এ রকম। টানটান উত্তেজনার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। আশা করি, দর্শক কাজটা পছন্দ করবেন।’

‘টিকিট’-এ বেশ সাহসী চরিত্র ও ভিন্ন লুকে অভিনয় করেছেন সাফা কবির। তিনি বলেন, ‘এ কাজটা বেশ কিছু কারণে আমার জন্য বিশেষ। আগে কখনো এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। এ ব্যাপারটা ছাড়াও বিশেষভাবে বলতে হবে গল্পের কথাও। কারণ ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার ঘরানার সিরিজটিতে আমার চরিত্রে অভিনয় করতে গিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কারণ আমার বেড়ে ওঠার সঙ্গে সিরিজের চরিত্রটির আকাশ-পাতাল তফাত।’

পরিচালক ও সহশিল্পীদের নিয়ে সাফা বলেন, ‘ভিকি ভাইয়ের কাজের ভক্ত আমি। আমরা একসঙ্গে বেশ কিছু কাজ করেছি। সহশিল্পী হিসেবে সিয়াম খুবই একনিষ্ঠ একজন অভিনেতা। তার মতো কঠোর পরিশ্রমী অভিনেতা খুব কমই আছেন, আর মনোজদা (প্রামাণিক) তো শিক্ষকের মতো। ওনার থেকে চরিত্র পর্দায় ধারণ করতে সাহায্য পাই। সব শিল্পী কাজের জন্য সর্বোচ্চ পরিশ্রম করেছেন।’

‘টিকিট’-এর চিত্রগ্রহণ করেছেন সুমন সরকার। সম্পাদনায় ছিলেন জোবায়ের আবীর পিয়াল, কালার গ্রেডিং করেছেন আশরাফুল আলম। সিরিজটির সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার মার্সেল, সাউন্ড ডিজাইন করেছেন শৈব তালুকদার, আবহ সংগীত অর্ণব হাসনাতের। সিরিজে অভিনয়শিল্পীদের লুকের ভিন্নতা এর মধ্যেই নজর কেড়েছে। লুকের দায়িত্বে ছিলেন মেকআপ আর্টিস্ট খোকন মোল্লা। কস্টিউম ডিজাইন করেছেন জান্নাত মৌরি। শিল্পনির্দেশক হিসেবে কাজ করেছেন মো. রিংকু।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯