সোমবার, ০৮ Jun ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
নিজেকে আকর্ষণীয় করতে অস্ত্রোপচারে প্রাণ গেল গায়িকার

নিজেকে আকর্ষণীয় করতে অস্ত্রোপচারে প্রাণ গেল গায়িকার

অনুসন্ধান ডেস্ক:: নিজেকে আরও আকর্ষণীয় করতে অস্ত্রোপচার করার পর মারা গেলেন ব্রাজিলিয়ান গায়িকা দানি লি (৪২)। তার পুরো নাম ড্যানিয়েল ফনসেকা মাচাদো। গত ২৪ জানুয়ারি তার মৃত্যু হয়। মেট্রোর প্রতিবেদনে বলা হয়েছে, লাইপোসাকশন সার্জারির সময় জটিলতায় প্রাণ যায় ৪২ বছর বয়সি এই ব্রাজিলিয়ান পপ তারকার।

জানা গেছে, গত (১৯ জানুয়ারি) শুক্রবার দানি লির এই অস্ত্রোপচার হয়েছিল। তিনি তার পেট ও পিঠের লাইপোসাকশনের পাশাপাশি স্তন ছোট করতে গিয়েছিলেন, যাতে তাকে আরও আকর্ষণীয় লাগে। দুর্ভাগ্যবশত অস্ত্রোপচার প্রক্রিয়া চলাকালীন তিনি জটিলতার সম্মুখীন হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় দানি লির স্বামী মার্সেলো মিরা বলেন, গোটা ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে। শনিবার দানিকে সমাধিস্থ করা হয়।’ গায়িকার ৭ বছরের এক মেয়েও রয়েছে। জানা যাচ্ছে, পপ গায়িকাকে অনুরাগীরা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সে জন্য তাকে সমাধিস্থ করার আগে বিশেষ একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রঙ্গত, ৪২ বছর বয়সি দানি লির অন্যতম হিট গান হলো ‘Eu sou da Amazonia’ (আমি আমাজন থেকে এসেছি)। এর পরেই তিনি ব্রাজিলে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। দানির জন্ম আমাজন জঙ্গলের আফুয়ায়। মাত্র ৫ বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন তিনি। নিজের শহরে প্রতিভা প্রদর্শনীতে অংশ নেওয়ার পর তার বয়স যখন মাত্র ১৭ তিনি, তখন ম্যাকাপাতে চলে যান। দানি লি শেষ গানটি মাত্র দুই মাস আগে প্রকাশিত হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯