সোমবার, ০৮ Jun ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
শরীর ঢেকে রাখা ভালো চরিত্রের লক্ষণ, এটা ভুল ধারণা: পূজা

শরীর ঢেকে রাখা ভালো চরিত্রের লক্ষণ, এটা ভুল ধারণা: পূজা

অনুসনন্ধান ডেস্ক: কলকাতার মেয়ে পূজা ব্যানার্জি। টালিউডে প্রিয় মুখ তিনি। তবে বেশি জনপ্রিয় ছিলেন হিন্দি টেলিভিশনে। টালিউডেও করেছেন বেশ কয়েকটি সিনেমা। যার সবই কমবেশি হিট। এখন আর ওইভাবে চিত্রজগতে না থাকলেও হরহামেশাই খবরের শিরোনাম হন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা পোশাকে অভিনেত্রীকে প্রায় সময়ই ছবি শেয়ার করতে দেখা যায়। এতেই সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

যদিও কারও কটূক্তিতে তার কোনো যায় আসে না। এমনকি অভিনেত্রীর দাবি— পূজাকে বিকিনিতে দেখে তার ছেলে বড় হচ্ছে। অন্য মেয়েরা এমন পোশাক পরলে তার ছেলে কুনজরে দেখবে না। পূজা ব্যানার্জি বলেন, আমাদের আগামী যে প্রজন্ম আসছে, আমার মনে হয় তারা খুব খোলামনের হবে। আমি খুবই আশাবাদী। আমাদের আগের প্রজন্ম ও আমাদের প্রজন্মের মা বলতেই শাড়ি পরা নারীর ধারণা রয়েছে।

তাই মেয়েদের শর্ট স্কার্টে দেখলে হয়তো কুনজরে দেখেন অনেকে। আমি যেভাবে আমার ছেলেকে বড় করছি তাতে ও নিজের মাকে দেখছে বিকিনিতে। তাই অন্য মেয়েরা বিকিনি পরলে কখনই কুনজরে দেখবে না। আমার মনে হয় এগুলোকে স্বাভাবিকভাবে দেখা উচিত।

তিনি বলেন, আমার ছেলেকে নারীদের সম্মান করাটা সচেতনভাবে শেখাচ্ছি। ও যাতে নিজের মা ও অন্য মেয়েদের মধ্যে কোনো তুলনা না টানে, সেই শিক্ষা দিচ্ছি। পূজা বলেন, শরীর ঢেকে রাখাই ভালো চরিত্রের লক্ষণ এটা ভুল ধারণা। অভিনেতাদের চরিত্রের প্রয়োজনে অনেক ধরনের পোশাক পরতে হয়। আমি যেমন ব্যক্তিগত জীবন একেবারেই সাজগোজ করি না। আর আমার সামাজিক মাধ্যমে যারা উল্টাপাল্টা লেখেন, আমি তাদের ‘ব্লক’ করি না। কারণ তারা যত খুশি লিখুন, আমি তো বদলাব না নিজেকে!

তিনি আরও বলেন, আমার মনে হয় এগুলোকে স্বাভাবিক ভাবে দেখা উচিত। শরীর ঢেকে রাখাই ভালো চরিত্রের লক্ষণ— এটা ভুল ধারণা। অভিনেতাদের চরিত্রের প্রয়োজন অনেক ধরনের পোশাক পরতে হয়। আমি যেমন ব্যক্তিগত জীবন একেবারেই সাজগোজ করি না। আর আমার সমাজমাধ্যমের পাতায় যারা উল্টোপাল্টা লেখেন, আমি তাদের ‘ব্লক’ করি না। কারণ, তারা যত খুশি লিখুন, আমি তো বদলাব না নিজেকে!

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯