সোমবার, ০৮ Jun ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
অভিনেত্রী রাশমিকার ডিপফেক ভিডিও বানানোয় গ্রেপ্তার ১

অভিনেত্রী রাশমিকার ডিপফেক ভিডিও বানানোয় গ্রেপ্তার ১

অভিনেত্রী রাশমিকার ডিপফেক ভিডিও বানানোয় গ্রেপ্তার ১
অভিনেত্রী রাশমিকার ডিপফেক ভিডিও বানানোয় গ্রেপ্তার ১

অনুসন্ধান ২৪>> গত বছরের নভেম্বরে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি ডিপফেক ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। প্রযুক্তির কারসাজিতে তৈরি ওই ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরে লিফট থেকে বেরিয়ে আসছেন রাশমিকা মান্দানা। তাতে অভিনেত্রীর বক্ষযুগল স্পষ্ট। শুধু তাই নয়, অভিনেত্রীর ঊরুও স্পষ্ট বোঝা যায়। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও।

জানা যায়, ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারা ও তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ৬৬ সি, ৬৬ই ধারায় মামলা দায়ের হয়। এরপর থেকেই মূল অভিযুক্তকে খুঁজছিল দিল্লি পুলিশ। শেষে শনিবার (২১ জানুয়ারি) উত্তর প্রদেশ থেকে মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

প্রযুক্তির কারসাজি করে ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার জারা প্যাটেলের ভিডিওতে রাশমিকার মুখ ব্যবহার করা হয়েছিল। এরপরই ওই ডিপফেক ভিডিওর নেপথ্যের ঘটনা উদ্ঘাটনে নামে দিল্লি পুলিশ।

এ ঘটনায় রাশমিকার পাশে দাঁড়ায় দিল্লি পুলিশ। নায়িকার ‘আপত্তিকর ভিডিও’র বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তারা। দিল্লি পুলিশের পক্ষ থেকে স্পেশাল সেল পুলিশ স্টেশনে একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের করা হয়।

রাশমিকার ভাইরাল সেই ভিডিওতে কী আছে?
রাশমিকার ডিপফেক ভিডিও ইস্যুটি শোবিজের পাশাপাশি রাজনৈতিকমহলেও বেশ আলোচিত হয়। কেনান সে সময় ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, কাজলের মতো একাধিক বলিউড তারকার ডিপফেক ভিডিও প্রকাশ্যে আসে। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদে সরব হন রাশমিকা মান্দানাও।

আরও পড়ু

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯