সোমবার, ০৮ Jun ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
শত মিলিয়নের মাইলফলক ঝুমকা’র

শত মিলিয়নের মাইলফলক ঝুমকা’র

শত মিলিয়নের মাইলফলক ঝুমকা’র
শত মিলিয়নের মাইলফলক ঝুমকা’র

অনুসন্ধান২৪>> শত মিলিয়নের মাইলফলক ছুঁয়েছে জেফার রহমানের ‘ঝুমকা’। এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত এই গায়িকা। সোশ্যালে এক স্ট্যাটাসে গানটির সঙ্গে জড়িত সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি লিখেন, ‘মুজার সাথে ঝুমকা লেখা এবং স্টুডিওতে একসাথে গানটি তৈরি করার পুরো সময়টা চিরকাল একটি বিশেষ স্মৃতি হয়ে থাকবে। কতটা স্বতঃস্ফূর্তভাবে ‘ঝুমকা’ তৈরি করেছি তা আমি জানি এবং সেটা বেশ পছন্দ করি। যারা এই মাইলফলকের অংশ ছিলেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। এত এত সমর্থন এবং ভালোবাসার জন্য আমরা সত্যিই অনেক আনন্দিত!’

জেফারের সঙ্গে গানটি লিখেছেন ও গেয়েছেন মুজা। তবে মুজা চেয়েছিলেন গানটির নাম ‘ঝুমুর’ থাকুক কিন্তু জেফারের ইচ্ছে নাম হয় ‘ঝুমকা’। এভাবেই গানটি শুরু হয় বলে জানান গায়িকা।

‘ঝুমকা’ গানটি ইউটিউবে উন্মুক্ত হয়েছিল গেল বছরের জানুয়ারিতে। শিবু, জেফার এবং মুজার কথায় গানটির মিক্স এবং মাস্টারিং করেছেন আর চা। গান ভিডিওর কোরিওগ্রাফিতে ছিলেন হৃদি শেখ। ভিডিও পরিচালনা করেন পার্থ শেখ।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯