সোমবার, ০৮ Jun ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
রাশমিকার আপত্তিকর ভিডিও তৈরির মূল হোতা গ্রেপ্তার

রাশমিকার আপত্তিকর ভিডিও তৈরির মূল হোতা গ্রেপ্তার

অনুসন্ধান ডেস্ক:: ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও তৈরির পেছনে মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছেন। ভারতের দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর এনডিটিভির। জানা গেছে, ব্রিটিশ ইনফ্লুয়েন্সার যারা প্যাটেলের শরীরে রাশমিকার মুখ জুড়ে দিয়ে ওই ডিপফেক ভিডিও বানানো হয়েছিল। তবে গ্রেপ্তার ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

২০২৩ সালের নভেম্বর মাসে রাশমিকার ওই ভুয়া ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল। এরপর প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটসহ বেশ কয়েকজন বলিউড তারকার ডিপফেক ভিডিও ছাড়িয়ে পড়ে। এসব ঘটনার পর অমিতাভ বচ্চনসহ বলিউড তারকারা তীব্র ক্ষোভ প্রকাশ করে মূল অপরাধীর শাস্তি দাবি করেন।

এরপর এ ঘটনার তদন্ত শুরু করে ভারতীয় পুলিশ। ডিপফেক প্রযুক্তির মাধ্যমে সহজেই কোনো ব্যক্তির চেহারা কিংবা কণ্ঠ নকল করা যায়। এই প্রযুক্তি ব্যবহার করে যেকোনো আপত্তিকর ভিডিওতে যে কারও চেহারা বসিয়ে ভুয়া ভিডিও বানানো যায়। সাধারণ মানুষের পক্ষে এই ধরনের ভুয়া ভিডিও শনাক্ত করা বেশ কঠিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯