সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার কলকাতার সিনেমায় বুবলী

এবার কলকাতার সিনেমায় বুবলী

অনুসন্ধান ডেস্ক: জয়া আহসান, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, রাফিয়াত রশিদ মিথিলার পর এবার কলকাতায় সিনেমায় নাম লিখালেন শবনম বুবলী। বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহার ‘ফ্ল্যাশব্যাক’-এ কাজ করছেন তিনি। সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন ঢাকার খায়রুল বাসার নির্ঝর। এতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস।

বুবলীর কথায়, ‘আমার প্রথম কলকাতার সিনেমা “ফ্ল্যাশব্যাক” শুরু করতে যাচ্ছি। আজ (১৪ জানুয়ারি) বিকালে ভারতে সংবাদ সম্মেলনে ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাবো।’ তিনি জানান, এই সিনেমায় তার সঙ্গে আছেন টলিউডের কিংবদন্তি নির্মাতা ও অভিনেতা কৌশিক গাঙ্গুলি। এছাড়া ‘মন্টু পাইলট’খ্যাত হালের তারকা সৌরভ দাসকেও দেখা যাবে।

এদিকে কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেছে, থ্রিলারধর্মী এই সিনেমার গল্প এগিয়েছে একজন লেখককে কেন্দ্র করে। সেই চরিত্রে অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলি। ডিকে নামের এক ভবঘুরের ভূমিকায় সৌরভ আর বুবলীর চরিত্রের নাম শ্বেতা। তিন ভিন্ন ধারার মানুষের জীবন অদ্ভুতভাবে এক বিন্দুতে মিলিত হয়।

‘ফ্ল্যাশব্যাক’র মধ্যদিয়ে এবারই প্রথম কোনো বাংলাদেশি পরিচালকের নির্মাণে কাজ করছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ও অভিনেতা কৌশিক গাঙ্গুলি। পরিচালক রাশেদ রাহা বলেন, ‘ছবিতে “অঞ্জন” চরিত্রে আছেন কৌশিক গাঙ্গুলি। তার “বিসর্জন”, “বিজয়ার পরে” দেখেছি। তখন থেকেই গুণমুগ্ধ। এবার সামনে থেকে অভিনয় দেখলাম। পরিচালনার বদলে অভিনয় নিয়ে থাকলে একই ভাবে কৌশিকদা জনপ্রিয় হতেন। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে সৌরভ আর বুবলী অসাধারণ। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। সেখানে দেখা যাবে একমুঠো তারকা অভিনেতাকে। তাদের নাম ক্রমশ প্রকাশ্যে আসবে।’

‘ফ্ল্যাশব্যাক’ মুক্তি পাবে ভারতে। যৌথ প্রযোজনায় নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন। নিবেদনে এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট ও বিগ আর এন্টারটেইনমেন্ট। আগামী মাসে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯