সোমবার, ০৮ Jun ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
আবারও কটাক্ষের শিকার এনা

আবারও কটাক্ষের শিকার এনা

অনুসন্ধাান ডেস্ক:: কলকাতার পরিচিত মুখ এনা সাহা। যদিও তাকে খুব বেশি দেখা যাচ্ছে না। কারণ নিজের চেহারার জন্য নেটিজেনদের কাছে অনেক কটাক্ষও সহ্য করতে হয়েছিল এই অভিনেত্রীকে।  দুই বছর আগে ঘটা করে নিজস্ব প্রযোজনা সংস্থা খুলেছিলেন এনা। একটি ছবিও প্রযোজনা করেছিলেন অভিনেত্রী। কিন্তু গত এক বছর অভিনয় কিংবা প্রযোজনাতে তাকে দেখা যাচ্ছে না।

অনেকদিন পর ইনস্টাগ্রামে দেখা গেল অভিনেত্রীকে। নতুন বছরে জোরকদমে জিম করছেন তিনি। অভিনেত্রীকে জিম করতে দেখে আবারও নেতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা।  এক জনের মন্তব্য, “আপনি যতই জিম করুন, রোগা হওয়া খুবই মুশকিল।”

আবার এক জনের মন্তব্য, “এত কসরত করছেন, তবু কাজ পাবেন না!”  আবার কেউ কেউ তার জিমের একটি বিস্তারিত ভিডিও দেখতে চেয়েছেন। যদিও কাউকে কোনও উত্তর দেননি এনা। শোনা যাচ্ছে, চলতি বছরে বেশ কিছু ছবি তৈরি হবে তার প্রযোজনা সংস্থা থেকে। অনেক পরিচালকদের সঙ্গেই কথা বলছেন তিনি। তবে এখনও পর্যন্ত কোনও চিত্রনাট্যই চূড়ান্ত হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯